শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

আগামী ৩১ জানুয়ারী থেকে ট্রেন চলাচল বন্ধ ও কর্মবিরতির ঘোষনা

  • প্রকাশ সময় রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ৩৯৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মাইলেজ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের দাবিতে চলতি মাসের ৩১ তারিখ সোমবার থেকে ট্রেন চলাচল বন্ধ সহ অনির্দিষ্টকালের কর্ম বিরতির ঘোষনা দিয়েছে ট্রেন পরিচালনায় নিয়োজিত রাজশাহীর লোকো মাস্টার ও রানিং স্টাফদের সংগঠন। রোববার দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশনে বিক্ষোভ শেষে তারা এ ঘোষনা দেন। পরে দাবি আদায়ে সংগঠনটির নেতারা পশ্চিমাঞ্চল রেল ভবনে ব্যবস্থাপনা পরিচালকের নিকট স্মারকলিপি প্রদান করেন। তারা বলেন, ৩০ জানুয়ারীর মধ্যে বেতন-ভাতা আগের নিয়মে পরিশোধ করা না হলে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হবে।
প্রসঙ্গত, ট্রেন চালক, সহচালক, পরিচালক ও টিকিট চেকারদের দিনের কাজের সময় ৮ ঘণ্টা হলেও তারা গড়ে ১৫ থেকে ১৬ ঘন্টা কাজ করেন।নির্ধারিত সময়ের তুলনায় বেশী কাজ করায় প্রতি মাসে বিশেষ আর্থিক সুবিধা হিসেবে প্রায় তিন মাসের সম পরিমাণ টাকা পেয়ে থাকেন। যা রেলওয়ের ভাষায় মাইলেজ। সম্প্রতি রাষ্ট্রের বেসামরিক কর্মীদের মূল বেতনের অতিরিক্ত অর্থ পাওয়ার বিধান নেই মর্মে অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে রেলের রানিং স্টাফদের মাইলেজ সুবিধা বাতিল করে। এ থেকেই শুরু হয় জটিলতা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin