সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

আজকের স্টার্টআপরা আগামীতে দেশের আইসিটি ইন্ডাস্ট্রিতে নেতৃত্ব দেবে: আইসিটি প্রতিমন্ত্রী পলক

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ৫৫১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন আজকে যারা স্টার্টআপ, চতুর্থ শিল্পবিপ্লবে তারাই বাংলাদেশের আইসিটি ইন্ডাস্ট্রিতে নেতৃত্ব প্রদান করবে। বাংলাদেশের স্টার্টআপদের জন্য সব ধরনের সুবিধা আইসিটি বিভাগ থেকে দেয়া হচ্ছে। আমরা চাই এসব স্টার্টআপ থেকেই বড়ো বড়ো আইটি প্রতিষ্ঠান গড়ে উঠুক। এজন্য স্টার্টআপদের প্রয়োজনীয় মেন্টরিং এবং ফান্ডিং নিশ্চিত করতে আমরা কাজ করছি।

তিনি বলেন, দেশের প্রতিটি হাই-টেক পার্কে স্টার্টআপদের জন্য একটি করে ফ্লোর বরাদ্দ রাখা হয়েছে যেখানে তারা বিনা ভাড়ায় কার্যক্রম পরিচালনা করছেন। হাই-টেক পার্ক কর্তৃপক্ষ তাদের সব ধরনের ইউটিলিটি সুবিধা প্রদান করছেন। বৃহস্পতিবার রাজশাহীর শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারে তিন দিন ব্যাপী ‘স্টার্টআপ ক্যাম্প’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ কর্তৃক সারাদেশে স্থাপিত সকল স্থাপনাগুলোতে কমপক্ষে একটি করে ফ্লোর স্টার্টআপসমূহের জন্য বিনামূল্যে বরাদ্দ প্রদান করা হচ্ছে। এই ফ্লোরগুলোতে বিদ্যমান মোট ১৫১টি স্টার্টআপ বর্তমানে এক বছরের জন্য কো-ওয়ার্কিং স্পেস, লজিস্টিক ও ইউটিলিটি সাপোর্ট এর পাশাপাশি তাদের জন্য এক বছর ব্যাপি ইন-হাউজ মেন্টরিং ফর স্টার্টআপ (আইএমএস) এর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, শুধুমাত্র ২০২১ সালেই প্রায় ১১৫টি স্টার্টআপ মোট ৪৩৫ মিলিয়ন মার্কিন ডলার এরও বেশী বিনিয়োগ পেয়েছে।

এই বছরব্যাপী মেন্টরিং এর অংশ হিসেবে প্রতিটি স্থানে ৩দিন ব্যাপি স্টার্টআপ ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। এরই অংশ হিসেবে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, রাজশাহীর আওতাধীন শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারে বরাদ্দ প্রাপ্ত ৩০টি স্টার্টআপ প্রতিষ্ঠানের জন্য স্থানীয় ও আন্তর্জাতিক মেন্টরদের দ্বারা বিশেষ সেশন পরিচালিত হচ্ছে। তিন দিন ব্যাপী এই কর্মসূচিতে মোট ১২টি সেশনের পাশাপাশি প্রত্যেক স্টার্টআপ এর জন্য ৩টি করে সার্ভে সেশন আয়োজন করা হবে।

এই ক্যাম্প হতে সংগৃহীত তথ্যসমূহের ভিত্তিতে স্টার্টআপ সমূহের প্রয়োজন অনুসারে ৬ মাসের একটি কারিকুলামের মাধ্যমে পার্সোনালাইজড ইনকিউবেশন প্রোগ্রাম পরিচালনা করা হবে। এবং পরবর্তীতে আবারও তথ্য সংগ্রহের মাধ্যমে স্টার্টআপদের গ্রোথ মেপে সফলতা হিসেব করা হবে।

উক্ত স্টার্টআপ ক্যাম্পটির প্রথম সেশন কন্ডাক্ট করবার মাধ্যমে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উদ্বোধন করেছেন। এছাড়াও উক্ত ক্যাম্পটিতে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এর ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ, এমাজন এর স্টার্টআপ ও সল্যুশন আর্কিটেক্ট মাহদি-উজ জামানসহ সরকারী ও বেসরকারী মেন্টররা সেশন কন্ডাক্ট করবেন।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, রাজশাহীর প্রকল্প পরিচালক এ কে এ এম ফজলুল হক, উপ-পরিচালক মাহফুজুল কবীরসহ বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের স্টার্টআপ এন্ড পলিসি কনসালটেন্ট আশিকুর রহমান রুপকের সার্বিক তত্ত্বাবধানে ক্যাম্পটি ২৭ থেকে ২৯ তারিখ প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin