নিজস্ব প্রতিবেদক: একজন সাজাপ্রাপ্ত আসামী হয়েও বহাল তবিয়তে পুলিশ বাহিনীতে চাকরী করছেন। গত ২৯-০২-২০২৪ইং তারিখ যুগ্ম দায়রা জজ ২য় আদালত, রাজশাহীর বিচারক এই রায় দেন। কিন্তু ঐ পুলিশ সদস্য আদালতের রায়ের প্রতি বৃদ্ধাঙ্গলী দেখিয়ে তিনি বর্তমানে সিলেটের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় চাকরী করছে বলে জানা গেছে। এমন অভিযোগ করে বাংলাদেশ পুলিশ এর মহাপরিদর্শক ড. বাহারুল আলম এর নিকট একটি আবেদনও করা হয়েছে।
এই আবেদন করেছেন রাজশাহী জেলার মোহনপুর থানার নওপাড়া গ্রামের মৃত ইব্রাহিম এর ছেলে আয়নাল হক(৫৫)। আবেদনে তিনি গোপালগঞ্জে কর্মরত আছেন মর্মে উল্লেখ করেছিলেন। কিন্তু তার বর্তমান কর্মস্থল হচ্ছে সিলেটের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা। আয়নাল হক উল্লেখ করেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার সমসপাড়া গ্রামের সাহারুল ইসলাম এর ছেলে এ.এস.আই মোতালেব হোসেন, যার বিপি নং-৮২০২০৭৭৯৪৩, আরএমপি রাজশাহীতে কর্মরত থাকাকালে তার পাওনা টাকা পরিশোধের জন্য তার নিজ নামীয় কমিউনিটি ব্যাংক লিঃ, কর্পোরেট শাখা, গুলশান-১, ঢাকার হিসাব নং-০০১০১৭৫৯২৫২০১ এর চেক নং- ঝই১৭৭৭৩৬২, তাং-১২/০৫/২০২২ খ্রিঃ টাকার পরিমান ৭,৫০,০০০.০০ (সাত লক্ষ পঞ্চাশ হাজার) তাকে প্রদান করেন।
চেকটি নগদায়নের জন্য ১৮/০৫/২০২২ খ্রিঃ ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক কর্তৃপক্ষ ঐ হিসাবে অপর্যাপ্ত তহবিল,” নেই মর্মে চেকটি ডিজঅনার করেন। ডিজঅনারের বিষয়টি আসামীকে ০৫/০৬/২০২২ খ্রিঃ লিগ্যাল নোটিশের মাধ্যমে অবগত করলেও তিনি টাকা পরিশোধ করেননি। পরবর্তীতে তিনি মোতালেব হোসেন এর বিরুদ্ধে রাজশাহী আমলী আদালতে সিআর মামলা নং-১৮১/২০২২ (মোহনপুর) ধারা-১৯৮১ সালের এনআই এ্যাক্ট এর ১৩৮ দায়ের করেন।
পরবর্তীতে দায়রা মামলা নং-১১০৭/২০২৩ হিসাবে বিজ্ঞ যুগ্ম দায়রা জজ, ২য় আদালত, রাজশাহীতে শুনানী হয়। দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ আদালত আসামী এ.এস.আই মোতালেব হোসেনকে ০১ (এক) বছর বিনাশ্রম কারাদন্ড এবং চেকে বর্ণিত টাকা ৭,৫০,০০০.০০ (সাত লক্ষ পঞ্চাশ হাজার) অর্থ দন্ড প্রদান করে সাজা পরোয়ানা জারী করেন। বিজ্ঞ আদালত ঐ আসামীর স্থায়ী ঠিকানা ও তার কর্মস্থল গুলশান থানা, ডিএমপি, ঢাকা বরাবর গ্রেফতারী পরোয়ানা প্রেরণ করেছিলেন। কিন্তু আসামী গ্রেফতার এড়ানোর লক্ষ্যে কৌশলে ডিএমপি ঢাকা হতে বদলী হয়ে নরসিংদী জেলায় বদলী হয়ে যান। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায় ঐ আসামী এ.এস.আই গোপালগঞ্জ জেলায় চলে যান। কিন্তু বর্তমানে তিনি সিলেট জেলার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় কর্মরত আছেন বলে একাধিক সূত্রে জানা গেছে। এমতাবস্থায় ন্যায় বিচারের স্বার্থে সাজা প্রাপ্ত আসামীকে দ্রুত গ্রেফতার কওে বিজ্ঞ আদালতে সোর্পদ করার জন্য আইন শৃংখলা বাহিনীর প্রতি আহ্বান জানান আয়নাল হক।