মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

আদিবাসী দুই কৃষক হত্যার বিচারের দাবিতে জাতীয় আদিবাসী পরিষদের মানববন্ধন

  • প্রকাশ সময় শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৪৪২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমঘটু গ্রামের দুই আদিবাসী কৃষক অভিনাথ মার্ডি ও রবি মার্ডি হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা কমিটি। মানববন্ধন থেকে অভিযুক্ত গভীর নলকুপ অপারেটর সাখাওয়াত হোসেনের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে শনিবার সকাল ১১টায় রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে এই কর্মসূচি করেন তারা।
মানববন্ধনে জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা কমিটির সভাপতি বিমল রাজোয়াড়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গনেশ মার্ডি, দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী নগর কমিটির সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ^াস, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলা সভাপতি উপেন রবিদাস, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, দপ্তর সম্পাদক পলাশ পাহান, অনিল রবিদাস। এছাড়া বাংলাদেশ কৃষক সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন, ফরজ আলি, সহ-সভাপতি জেলা কৃষক সমিতি, জেলা কমিটর সদস্য আন্দুল মান্নান, মতিউর রহমান স্বপন।
মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্ঠা রফিকুল ইসলাম পিয়ারুল, দেবাশিষ প্রামানিক দেবু। বক্তারা দুই আদিবাসী কৃষক হত্যার মুল প্ররোচনাকারী গভীর নলকুপ অপারেটর সাখাওয়াত হোসেনের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার এবং গোদাগাড়ী থানার ওসির অপসারনের দাবি জানান। সেইসাথে আদিবাসী দুই কৃষকের পরিবারের জন্য ক্ষতিপুরনেরও দাবি জানান।
বক্তারা বলেন, দুই কৃষক হত্যার এক সপ্তাহ পার হয়ে গেলেও এখনো প্রশাসন হত্যাকান্ডের মুল হোতা সাখাওয়াত হোসেনকে গ্রেফতার করতে পারে নি। এজন্য বক্তারা প্রশাসনের প্রতি ধিক্কার এবং নিন্দা জানিয়েছেন। একই সাথে কৃষি মন্ত্রনালয়ের গঠিত ৪ সদস্যের তদন্ত কমিটির সারেজমিন তদন্ত যেন কোনভাবে প্রভাবিত বা প্রতিবেদন যেন বিকৃত না হয় তারও দাবি জানান। নির্ধারিত সময়ের মধ্যে প্রকৃত তথ্য যেন প্রতিবেদনে উঠে আসে সেই দাবি জানান। আদিবাসী দুই কৃষক মৃত্যুতে বিএমডিএ এর কর্মকর্তাদের গাফিলতি বা দায়িত্বহীনতাও যেন প্রতিবেদনে উঠে আসে তারও দাবী জানান তারা।
আদিবাসীদের জমি গুলোতে গভীর নলকুপের পানি পাইতে যত নয়ছয়, নলকুপের আশ পাশের আদিবাসী চাষের জমিতেও সঠিকভাবে পানি সরবরাহে গাফিলতি, পানির অভাবে আদিবাসী চাষীদের জমি বিক্রিতে বাধ্য করা সহ বরেন্দ্র অঞ্চলের আদিবাসী কৃষকদের উপর কৃষি বৈষম্য, অত্যাচার ও নির্যাতনের প্রতিবাদ জানান এবং প্রতিকারের আশু পদক্ষেপ গ্রহনের দাবি বক্তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin