রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন

আধুনিকায়ন হচ্ছে রামেকের ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়াম, কাজ পরিদর্শনে মেয়র লিটন

  • প্রকাশ সময় রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ৪৩৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজের ডাক্তার কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়াম সংস্কার করে আধুনিকায়ন করা হচ্ছে। সংস্কার ও আধুনিকায়ন শেষ হলে এটি হবে আধুনিক ও উন্নত মানের অডিটোরিয়াম। দ্রুত গতিতেই এগিয়ে চলেছে অডিটোরিয়ামটির সংস্কার কাজ। গতকাল শনিবার অডিটোরিয়ামটির সংস্কার ও আধুনিকায়ন কাজ পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

উল্লেখ্য, এক হাজার আসন বিশিষ্ট রাজশাহী মেডিকেল কলেজের ডাক্তার কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়াম সংস্কারে ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বরারব ডিও প্রদান করেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। মেয়র লিটনের ডিও প্রদানের পরিপ্রেক্ষিতে এই অডিটোরিয়াম সংস্কারে ৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয় হয়।

২০১৯ সালের ২ ডিসেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নির্মাণ অধিশাখা থেকে অডিটেরিয়াম সংস্কার ও মেরামতে এই অনুমোদন প্রদান করা হয়। গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িতব্য ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি এর আওতায় ফিজিক্যাল ফ্যাসিলিটিজ ডেভেলপমেন্ট শীর্ষক অপারেশনাল প্ল্যানের অন্তর্ভূক্ত একটি প্রকল্পের আওতায় সংস্কার ও মেরামত খাতে এই অর্থ বরাদ্দ দিয়েছে সরকার।

পরিদর্শনকালে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার নওশাদ আলী, উপাধ্যক্ষ ডাক্তার হাবিবুল্লাহ সরকার,রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার শামীম ইয়াজদানী, স্বাচিপ রামেক শাখার সাধারণ সম্পাদক ডাক্তার মাহবুবুর রহমান খান বাদশা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার এফএমএ জাহিদ, রামেক শাখা ছাত্রলীগ সভাপতি ডাক্তার মনন কান্তি দাস ও সাধারণ সম্পাদক ডাক্তার ইমরান হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin