নিজস্ব প্রতিবেদক: ‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ব্র্যাকের আয়োজনে রাজশাহীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। ব্র্যাক রাজশাহী জেলা সমন্বয়ক মহসিন আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) কল্যাণ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মারিয়া পেরেরা ও মহিলা বিয়ষক অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক শবনম শিরিন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্র্যাক সেলফ কর্মসূচীর জোনাল ম্যানেজার সুফিয়া খাতুন। উপস্থিত ছিলেন আঞ্চলিক সমন্বয়কারী ফারজানা পারভীন, আঞ্চলিক ব্যবস্থাপক কৌশিক বিশ্বাস ও বিএলডি এর ম্যানেজার আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেন্ডার জাস্টিস এন্ড এন্ড ডাইভারসিটি প্রকল্পের আঞ্চলিক ম্যানেজার মেহেদী হাসান। এছাড়াও বিভিন্ন সংগঠনের নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, স্বাধীনতা মানে উচশৃংখলতা নয়। আর ক্ষমতায়ন মানে মারামারী করা নয়। স্বাধীনতা ও ক্ষমতায়ন হচ্ছে নিজের প্রাপ্য অধিকার আদায় এবং নিজের অবস্থান সৃষ্টি করা। আর এই গুলোকে ভাল কাজে ব্যবহার করা। তিনি আরো বলেন, এখন নারীরা আর পিছিয়ে নেই। সব ধরনের চাকুরীতে কোটা পদ্ধতি করে দিয়েছে সরকার। সব ক্ষেত্রে কর্মসংস্থান হচ্ছে। অনেকেই ব্যবসা করছেন। অনেকেই সফল উদ্যেক্ত্যা হয়েছেন। বিধায় এখন নারীরা আর পিছিয়ে নেই। এখন শুধু নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এবং তা কৌশলে আদার করে নিতে হবে জানান তিনি। বক্তব্য শেষে নারী সফল তিনজন উদ্যেক্তাকে ক্রেষ্ট দিয়ে সম্মান জানান তিনি।
সবশেষে এ নিয়ে ডিসি কার্যালয়ের নিচে মানববন্ধন অনুষ্ঠিত হয়।