নিজস্ব প্রতিবেদক: আরএমপি বোয়ালিয়া থানায় নব-নিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ারদী হোসেন শুক্রবার বেলা ৩টায় প্রথমে নগরীর সিএন্ডবি মোড়ে মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন কওে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর তিনি জাতীয় চার নেতার অন্যতম এএইচএম কামারুজ্জামানের সমাধীতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধাঞ্জলী প্রদান ও দোয়া করেন। শেষে তিনি শহীদ মামুন মাহমুদ লাইনস্ স্কুল এন্ড কলেজে নির্মিত মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন ও দোয়া এবং মোনাজাতের মধ্যে দিয়ে শ্রদ্ধাঞ্জলী শেষ করেন। এ সময়ে তার সঙ্গে অত্র থানা ও মালোপালা পুলিশ ফাঁড়ির সদস্যগণ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধাঞ্জলী শেষে ওসি বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু এঁর ডাকে যেমন সারা দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন, তেমনি জাতীয় চার নেতার অন্যতম এএইচএম কামারুজ্জামান হেনা সার্বক্ষণিক জাতীর জনকের সহচর হিসেবে ছিলেন। সেইসাথে মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠক হিসেবে স্বাধীনতা ত্বরান্তিত করতে জীবন বাজি রেখে কাজ করে গেছেন। এছাড়াও বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা ও অন্যান্য সদস্যগণ জীবনের মায়া ত্যাগ করে স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পরে আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ নামে একটি ভূখনন্ড বাঙালী জাতিকে দিয়ে গেছেন।

তিনি বলেন, তাঁরা স্বাধীনতা এনে দিয়েছিলেন বলেই আজকে আমরা চাকরী করছি। দেশে স্বাধীনভাবে কথা বলতে পারছি, চলাফেরা করতে পারছি। গৌরব নিয়ে বেঁচে থাকতে পারছি। পৃথিবী যতদিন থাকবে বাঙালী জাতি ততদিন তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করবে বলে উল্লেখ করেন তিনি। এরই ধারাবাহিকতায় তিনি সম্মানের শহীত তাঁর ফোর্স নিয়ে এই মহান ব্যক্তিদের শ্রদ্ধাজানান বলে জনান ওসি।