শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন

আহত শিশুর পাশে বিএনপি নেতা মিলন

  • প্রকাশ সময় বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ২৩১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলাম মোটর সাইকেল শোভাযাত্রা করার সময় চন্দ্রিমা ধানাধীন ব্যাংক কলোনী দিয়ে যাওয়ার সময় রাসেল আহমেদ এর ছেলে আহমেদকে মোটর সাইকেল দিয়ে ধাক্কা মেরে চলে যায়। আহমেদকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১নং ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
শোনামাত্রই মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার েিদক আহত ঐ শিশুকে দেখতে যান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পবা-মোহনপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন। তিনি সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটান এবং চিকিৎসার খোঁজ খবর নেন।

এসময়ে তিনি বলেন, শোভাযাত্রা করুক আর মিছিল করুক তা সতর্কতার সাথে করতে হবে। কারণ শিশুরা অবুঝ। তারা কোন ভাল, কোনটা মন্দ, কোনটা করা যাবে, ্টার কোনটা করা যাবেনা এবং কোনদিক চলতে হবে তা তারা ভেবে করেনা। এজন্য সতর্কতার সাথে সবাইকে চলা এবং শিশুদের নিরাপদ চলাচলে সহায়তা করার পরামর্শ দেন তিনি। এ সময়ে তার সঙ্গে ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin