শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

ইউসেপ কর্মসূচীর সাথে মাদরাসা শিক্ষার্থীদের সম্পৃক্তকরণে মতবিনিময় সভা

  • প্রকাশ সময় বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৯৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ইউসেপ বাংলাদেশের কর্মসূচীর সাথে মাদরাসা পড়ুয়া ছাত্র-ছাত্রীদের সম্পৃক্তকরণে কারিগরি, বৃত্তিমূলক এবং প্রশিক্ষণের গুরুত্ব বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০টায় মদীনাতুল উলুম কামিল মাদরাসা, রাজশাহী হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য প্রদান ও প্রোগ্রামের উদ্দেশ্য নিয়ে গুরুত্¦পূর্ণ আলোচনা করেন, ইউসেপ বাংলাদেশ, রাজশাহী রিজিওনের রিজিওনাল ম্যানেজার শাহিনুল ইসলাম।

ইউসেপ এর কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন ইউসেপ রাজশাহী রিজিওনের সোশ্যাল ইনক্লুশন এন্ড এমপ্লয়মেন্ট টিমের ইনচার্জ খন্দকার ফরিদ আহমেদ। অংশগ্রহণকারীগণ প্রশ্নোত্তর পর্বে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদরাসার অধ্যক্ষ মোকাদ্দাসুল ইসলাম। তিনি ইউসেপের কার্যক্রমের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণে উদ্বুদ্ধকরণে সহযোগিতার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউসেপ রাজশাহী টিভিইটি ইনস্টিটিউটের হেড অব টিভিইটি খানুজ্জামানসহ অত্র মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষক এবং ইউসেপ বাংলাদেশ রাজশাহী অঞ্চলের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin