নিজস্ব প্রতিবেদক: ইউসেপ বাংলাদেশ, রাজশাহী ও সিসিপ-বাইওয়া (স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস এন্ড ইনোভেশন প্রোগ্রাম)-এর নিয়োগকর্তা সভা মঙ্গলবার কাবাব হাউস, রানীবাজার, রাজশাহীতে অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান-এর স্বতাধিকারী ও প্রতিনিধিগণ, ইউসেপ রাজশাহী অঞ্চলের কর্মকর্তবৃন্দ, পিইডব্লিউ ট্রেনিং সেন্টারের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় স্বাগত বক্তব্য দেন সিসিপ-বাইওয়া প্রোগ্রাম ঢাকার ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়ক মোহাম্মদ এনামুল হক খান। তিনি উপস্থিত সকলকে উপস্থিত হওয়ার জন্য বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠানের স্বতাধিকারী ও প্রতিনিধিবৃন্দদের ধন্যবাদ জানান। এরপর ইউসেপ বাংলাদেশ ও সিসিপ-বাইওয়া পার্টনারশীপ প্রোগ্রামের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন ইউসেপ রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শাহিনুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন সিসিপ-বইওয়া প্রোগ্রাম জব প্লেসমেন্ট ও ডাটাবেইজ এর কো-অর্ডিনেটর মোহসিন আলী। তিনি বলেন, ‘বাংলাদেশ সরকারের সহযোগিতায়, লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের উন্নয়নের জন্য কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলে অধিক সংখ্যক যুব-যুবাদের বিভিন্ন কোম্পানীতে চাকুরীর ব্যবস্থা করাই এই প্রোগ্রামের লক্ষ্য।
ইউসেপ নিয়োগকর্তা কমিটি, রাজশাহীর ভাইস-চেয়ারপারসন এবং প্রাণ এগ্রো লি. বিসিক, রাজশাহীর ডেপুটি জেনারেল ম্যানেজার সাইদুর রহমান তার বক্তব্যে ইউসেপের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি ইউসেপের কার্যক্রমের উপর সন্তোষ আরোপ করেন এবং এই ধারা অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন। এই সভা আয়োজন করার জন সিসিপ-বইওয়াকে ধন্যবাদ জানান। ইউসেপ নিয়োগকর্তা কমিটি, রাজশাহীর চেয়ারপারসন এবং লিনা ফ্যাশনের স্বত্বাধিকারী, আন্জুমান আরা পারভীন বক্তব্যে ইউসেপ রাজশাহী অঞ্চলকে আরোও কিভাবে রেফারেল, লিংকেজ ও নেটওয়ার্কিং এর আওতায় নিয়ে আসা যায় সে বিষয়ে সবাইকে সহযোগিতা করার উদাত্ত আহবান জানান।
সভায় উপস্থিত ছিলেন রহিম-আফরোজ গ্লোবাট লি. ঈশ্বরদী ইপিজেড এর প্রতিনিধি এ এস এম আলী, কিশোয়াণ এগ্রো ফুড লি. নাটোরের জিএম গোলাম মোস্তফা, প্রাণ এগ্রো লি: নাটোর ম্যানেজার-এইচআর বদরুল আমিন দেওয়ান, অশোকা ল্যাবরেটরীজ রাজশাহীর চেয়ারম্যান গোলাম মোর্শেদ, এসিআই-গোদরেজ রাজশাহী সাকিব জামান, আমান গ্রুপ এর ইজ্ঞিনিয়ার ইসতিয়াক মাহমুদ, মাহদী ট্্রাক্টর সার্ভিস সেন্টারের প্রতিনিধি ফারুক হোসেন, নিত্যফ্যাশন সিইও রিজিয়া রহমান, মাল্টিলাইন ইন্ডা. লি.উজ্জল হোসেন., বরেন্দ্র রাজশাহী ট্রেক্সটাইল লি. রাজশাহীর শরিফ উদ্দীন আহমেদ, আকিজ গ্রুপ কামরুজ্জামান সোহাগ, নাবিল গ্রুপ তারেক আনাম, ওয়েসিস ড্রিংকিং ওয়াটার রফিকুল ইসলাম স্বাধীন ও ইউসেপ রাজশাহী অঞ্চল টিম লিডার-জব প্লেসমেন্ট খোন্দকার ফরিদ আহমেদ সহ ইউসেপ রাজশাহী অঞ্চলের কর্মকর্তাবৃন্দ ও পিইডব্লিউ ট্রেনিং সেন্টারের পরিচালকবৃন্দ সহ আরও অনেকে।