নিজস্ব প্রতিবেদক: ইউসেপ রাজশাহী অঞ্চলে মঙ্গলবার সকাল ৯ টায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপক্ষক্ষে জাতীয় সঙ্গীত পরিবেশন, র্যালি, ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন, রচনা প্রতিযোগিতা, দিবসের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা, দোয়া মাহফিল এবং প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদের মধ্যে থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসেপ রাজশাহী টিভিইটি ইনস্টিটিউটের লিড লিডার আকবর কবির, সোশ্যাল ইনক্লুশন এ্যান্ড এমপ্লয়মেন্টের ইনচার্জ খোন্দকার ফরিদ আহম্মেদ, টিম লিডার হারুন-অর-রশিদ, ইউসেপ রাজশাহী টেকনিক্যাল স্কুলের হেড অব টেকনিক্যাল তানিমা হক সহ ইউসেপের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।