সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

ইউসেপ রাজশাহী রিজিওনে জেন্ডার ইক্যুায়ালিটি এ্যানালাইসিস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৪০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে গ্রিভেট প্রজেক্টের অধিনে ইউসেপ রাজশাহী রিজিওনের সম্মেলন কক্ষে জেন্ডার ইক্যুায়ালিটি এ্যানালাইসিস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার কর্মশালায় লিঙ্গ সমতা নিশ্চিতকরণ এবং ইউসেপের শিক্ষা-প্রতিষ্ঠানে বালিকা এবং নারী প্রশিক্ষণার্থীদের বিভিন্ন বিষয়ে অগ্রাধিকার প্রদানে বিস্তারিত বিশ্লেষণ প্রতিবেদন উপস্থাপন করা হয়। কর্মশালায় ফ্যাসিলিটিটেটর হিসেবে উপস্থিত ছিলেন ইউসেপ বাংলাদেশের গ্রিভেট প্রজেক্টের জেন্ডার ইক্যুায়ালিটি স্পেশালিস্ট, জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইউসেপ রাজশাহী রিজিওনের রিজিওনাল ম্যানেজার শাহিনুল ইসলাম।

কর্মশালায় জেন্ডার ইক্যুয়ালিটি রিপোর্ট ডেসিমিনেশন ও এ্যাকশন প্ল্যান নিয়ে আলোচনা করা হয় এবং ইউসেপ রাজশাহীর ৪টি টেকনিক্যালস্কুল ও রাজশাহী টিভিইটি ইনস্টিটিউটের ২০২৬-২০২৮ সালের জেন্ডার ইকুয়ালিটি বিষয়ক কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন ইউসেপ রাজশাহী রিজিওনের এ্যাডভাইজারি কমিটির সদস্য এবং রাজশাহী মহিলা চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট রোজেটি নাজনীন, ইউসেপ রাজশাহী রিজিওনের চারটি টেকনিক্যাল স্কুলের হেড অব টেকনিক্যাল, জেন্ডার ফোকাল পারসনবৃন্দ, কো-জেন্ডার ফোকাল পার্সনবৃন্দ, শিশুসুরক্ষা কমিটির প্রতিনিধিবৃন্দ, পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদ-এর স্টাফ রিপোর্টার কাজী নাজমুল ইসলাম, দৈনিক আমাদের রাজশাহী’র স্টাফ রিপোর্টার ইউসুফ আলী চৌধুরী, ব্লাস্ট রাজশাহীর কো-অডিনেটর সামিনা বেগম ও সফল নারী উদ্যোক্তা রোকসানা পারভিন কণাসহ ইউসেপ রাজশাহী অঞ্চলের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং লিড ট্রেইনারগণ। কর্মশালায় ইউসেপ বাংলাদেশ-এএকটি বৈষম্যহীন এবং অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin