মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

ইনসাব রাজশাহী জেলা শাখার শ্রমিকদের মধ্যে নগদ অর্থ প্রদান

  • প্রকাশ সময় শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৩২৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) রাজশাহী জেলা শাখার আয়োজনে শুক্রবার রাতে শ্রমিকদের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়। ইনসাব রাজশাহী জেলা শাখার সভাপতি নবাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসাব কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল ইসলাম রবি।

ইনসাব রাজশাহী জেলা শাখার কার্যকরী সভাপতি আজিজুল হক বাঙ্গালীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইনসাব রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ন রেজা জেনু, যুগ্ম সাধারণ সম্পাদক কাজেম আলী ও সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পলু, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, অর্থ সম্পাদক মুকুল ও শ্রমিক নেতা মোহর আলী। এছাড়াও ইনসাব এর অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, তিনি শ্রমিক থেকে এখন কেন্দ্রীয় শ্রমিক হয়েছেন। বর্তমানে অনেক শ্রমিক নিবন্ধিত হয়নি। যারা এখনো কার্ড করেনি তাদের এই সংগঠনের আওতায় আনার জন্য জেলা কমিটির নেতৃবৃন্দদের পরামর্শ দেন তিনি। সেইসাথে আগামীতে এই অনুদান আরো বেশী করার জন্য পদক্ষেপ গ্রহন করার আহ্বান জানান প্রধান অতিথি। বক্তব্য শেষে ইনসাব এর নিজস্ব কল্যাণ তহবিল হতে চিকিৎসা, কন্যার বিয়ে ও মৃত্যুকালীন অনুদান হিসেবে চার জনের মধ্যে মোট চল্লিশ হাজার টাকা প্রদান করেন।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin