নিজস্ব প্রতিবেদক: ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব) রাজশাহী জেলা শাখার আয়োজনে ইনসাব এর ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। নেতৃবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। সেইসাথে এই অনুষ্ঠানের মাধ্যমে একজন মেয়ের বিয়ে এবং চিকিৎসার জন্য চারজনসহ মোট পাঁচজনকে সর্বোমোট ত্রিশ হাজার টাকা নগদ অর্থ প্রদান করেন তাঁরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসাব কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল ইসলাম রবি। সভাপতিত্ব করেন ইনসাব রাজশাহী জেলা শাখার সভাপতি নবাব আলী।
এ সময়ে উপস্থিত ছিলেন ইনসাব রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন রেজা জেনু, কার্যকরী সভাপতি আজিজুল হক বাঙ্গালী, সহ-সভাপতি নাসির ও শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, রেজাউল করিম, হারুন-অর-রশিদ , শরিফুল ইসলাম, মুকুল ও কাজেম আলী। এছাড়াও ইনসাব কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য ও সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, হাটি হাটি পা পা করে ইনসাব আজ ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো। এই প্রতিষ্ঠান অনেক ঘাতপ্রতিঘাত পেরিয়ে এ পর্যন্ত এসেছে। আগামীতে যেন আরো ভালভাবে চলতে পারে সেজন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।