নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরবাসীসহ সকলকে পবিত্র ঈদুল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী বিভাগীয় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বৃহস্পতিবার (৫জুন) বিকেলে একান্ত আলাপকালে এই শুভেচ্ছা জানান তিনি। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ সকল মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক।
তিনি বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইলকে (আ.) কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে, সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তাঁরই নিদর্শন স্বরুপ আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানী করি। পশু কোরাবানীর মুল উদ্দেশ্য হচ্ছে, মনের পশুকে জবাইকে করে, নিজের আত্মশুদ্ধি করা।
এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন। পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক-এই কামনা করছি। সেই সাথে তিনবারের সাবেক সফল প্রধারমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তারুণ্যের অহংকার তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা সহ জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে সকল দেশবাসীকে আবারও জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা, ঈদ মোবারক।