বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম রাজশাহী জেলার আহবায়ক কমিটি ঘোষনা

  • প্রকাশ সময় শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ১০০২ বার দেখা হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: রাজেন হেমব্রমকে আহবায়ক এবং সনাতন টুডু ও অভিলাস পাহাড়িয়াকে যুগ্ম আহবায়ক করে ২০ সদস্য বিশিষ্ট উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম রাজশাহী জেলার আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। শুক্রবার তানোরের মুন্ডমালা পৌরসভা সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় আদিবাসী নেতৃবৃন্দের উপস্থিতিতে আহবায়ক কমিটির নাম ঘোষনা করেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিংগু মুরমু। জেলার তানোর, গোদাগাড়ী, পবা, দুর্গাপুর, পুঠিয়া উপজেলার প্রায় শতাধিক আদিবাসীর লোকজন এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

আহবায়ক কমিটির অন্যান্য সদস্য হলেন রুমালী মুরমু, বিশাল সরেন, সুকুমার কিস্কু, পিউস হেমরম, নিমল টুডু, বিশ্বজিৎ রবিদাস, ইস্টেফান সরেন, যোসেন মুর্মু, জামিন হাঁসদা, মারটিন মার্ডী, দিলীপ মুমু, রাজেন হাঁসদা, শিল্পী সরেন ও সন্তোষ সরেন।

উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট প্রভাত টুডু বলেন, উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম জনমানুষের সংগঠন, কন্ঠস্বর ও ভালোবাসার প্রতিষ্ঠান। পিছিয়ে পড়া, জাতিগোষ্ঠী, অর্থনৈতিক সীমাবদ্ধতা, উগ্রবাদিতা-ধর্মান্ধতা এবং বিচ্ছিন্নতা থাকলেও আস্থা ও ন্যায়ের পক্ষে অবিচলভাবে চলার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে এ সংগঠনটি।তিনি বলেন, উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম ২০১২ খ্রিস্টাব্দ হতে বাংলাদেশের আদিবাসীসহ সকল মানুষের রাষ্ট্রে ন্যায় সঙ্গত অধিকার প্রতিষ্ঠা ও বেঁচে থাকার নূন্যতম বিষয়ের দাবি-দাওয়া এবং মানবাধিকার রক্ষায় আদিবাসী ও সংখ্যালঘু উন্নয়ন সংস্থা ও সংগঠনের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করে ইতোমধ্যে মানুষের আস্থা অর্জনে সফল হয়েছে।

তিনি আরো জানান, উত্তবঙ্গের ১৬ টি জেলায় এ সংগঠনের জেলা ও উপজেলা শাখা গঠনের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। পর্যায়ক্রমে এ সংগনটির শাখা বাংলাদেশের সকল জেলা ও উপজেলায় ছড়িয়ে দেয়া হবে। আহবায়ক কমিটি ঘোষনার পূর্বে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত আদিবাসী নেতৃবৃন্দ ‘সমতলের আদিবাসীদের ভূমি সমস্যা ও উত্তরণে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় দেশে চলমান আদিবাসীদের ওপর হত্যা, খুন, ধর্ষণ, নির্যাতন, ভূমিদুস্যদের হাতে আদিবাসীদের ভূমি জবর দখল প্রভৃতি বিষয়ে আলোচনা করেন। সভা থেকে সরকারের নিকট সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশনের জোর দাবি জানানো হয়। সভায় বক্তব্য রাখেন মুন্ডমালা আদিবাসী নেত্রী রঞ্জনা বর্মন,সাঁওতাল লেখক গাব্রিয়েল হাঁসদা ও তানোর থানা পারগানা জেঠা টুডুসহ গ্রাম মাঞ্জহীগণ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin