মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

ঋন খেলাপিদের কারনে দেশের কাংখিত উন্নয়ন বাধাগ্রস্থ হচ্ছে- সচিব সলীম উল্লাহ

  • প্রকাশ সময় শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৩৩২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কোভিড-১৯ এর সময় ব্যাংক সরকারকে ও জনগণকে অনেক সহযোগিতা করেছে। ২০৪১ সালে বর্তমান সরকার এ দেশকে উন্নত রাষ্ট্রে উপনিত করবেন। কিন্তু ঋন খেলাপিরা সেই পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তারা হাজার হাজার কোটি টাকা ঋন নিয়ে ফেরত না দিয়ে নিজের মনে করছে। এজন্য ব্যাংক সরকারের উন্নয়ন কাজে সঠিকভাবে অর্থ দিতে পারছেন না। এসকল ঋন খেলাপিদের চিন্থিত করে দ্রুত অর্থ আদায়ের তাগিদ দেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলদেশ সরকারের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। তিনি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তিনি আরো বলেন, ঐ সকল মানুষের জন্য বহির বিশ্বে বিনিয়োগকারীরা এ দেশে বিনিযোগ করতে ভয় পায়। দেশে এখন ব্যাপক যুব সমাজ রয়েছে। এদের কাজে লাগাতে। দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে এই যুব সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ব্যাংকের ভূমিকা রাখতে হবে। কারন ২০৫২ সালের পরে আর উন্নয়ন আগাতে চাইবেনা । কারন সে সময়ে বেশী বয়সী লোকের সংখ্যা বেড়ে যাবে বলে উল্লেখ করেন প্রধান অতিথি।

তিনি পুরো মর্চের উতিহাস তুলে ধরে বলেন এই মাসে জাতীর জনকের কালজয়ী ৭ মার্চের ভাষন, তাঁর জন্মদিন এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবস। শুধু তাইনয় এ মাসেও বিশ্ব নারী দিবসও আছে। তিনি বলেন, বাংলাদেশে বহু নামে ব্যাংক রয়েছে। ঐ সকল ব্যাংকের কর্মকর্তারা মিলে রাজশাহীতে কর্মরত ৪৭টি ব্যাংক একত্রিত হয়ে একটি ক্লাব গঠন করেছে। এই ধরনের উদ্যোগকে তিনি স্বাগত জানান। তিনি বলেন, ব্যাংকের লেনদেনে ভিন্নতা আসছে। এছাড়াও উন্নত রাষ্ট্রের ন্যায় ব্যাংকের লেনদেন ও কার্যক্রম পরিচালনা করার পরামর্শ দেন তিনি।

বৃহস্পতিবার রাতে রাজশাহীর একটি অত্যাধুনিক হোটেলের হল রুমে ব্যাংকার্স ক্লাব রাজশাহীর উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী ব্যাংকার্স ক্লাব এর সভাপতি ও বাংংলাদেশ ব্যাংক, রাজশাহীর নির্বাহী পরিচালক জীবন কৃষ্ণ রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাকাব পরিচালনা পর্যদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব রইছউল আলম মন্ডল।

অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও ব্যাংবার্স ক্লাব রাজশাহীর প্রধান উপদেষ্টা আব্দুল মান্নান, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার ও ওয়ান ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মনজুর মফিজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজশাহী ব্যাংকার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও ওয়ান ব্যাংকের ভিপি ব্রাঞ্চ ম্যানেজার রাজশাহীর আব্দুল মান্নান।
এদিকে অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়া ব্যাংকার্স ক্লাব রাজশাহীর নেতৃবৃন্দ ও ব্যাংকারদের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুল ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা জানান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin