নিজস্ব প্রতিবেদক: আগামী বছরের ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে বানচাল করতে স্বাধীনতা বিরোধীরা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা পাড়া মহল্লায় যেয়ে যেয়ে ভোটার ও জনগণকে বিভ্রান্ত করছে। তারা বলছে জামায়াতকে ভোট দিলে জান্নাত অবধারিত(নাউযুবিল্লাহ)। ঐ সকল মোনাফেকদের কথায় বা আশ্বাসে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। মঙ্গলবার সন্ধ্যায় কাশিয়াডাঙ্গা বিএনপি দলীয় কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
তিনি বলেন, বিএনপি হচ্ছে দেশের মধ্যে সব থেকে বড় এবং জনপ্রিয় দল। এই দলে কোটি কোটি ভোটার এবং সমর্থন রয়েছে। এজন্য ষড়যন্ত্রকারীরা উঠেপরে লেগেছে। ষড়যন্ত্র রুখতে বিএনপিকে নিজ নিজ পাড়া মহল্লায় সেন্টার কমিটি গঠন করার আহ্বান জানান তিনি। এই কমিটির সকল সদস্যরা বিএনপি কার্যক্রম ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা ঘরেঘরে পৌঁছে দিয়ে তা বাস্তবায়ন করার কাজ করবে জানান তিনি।
তিনি আরো বলেন, পিআর বলে কোন শব্দ বাংলাদেশের সংবিধানে নাই এবং নির্বাচন কমিশনেও নাই। এজন্য জামায়াত যতই গলা ফাঠাক না কেন নির্বাচন হবে ম্যানুয়ালী। আর নির্বাচনে বিএনপিকে জিতিয়ে আনতে হবে। এজন্য সবাইকে মাঠে থেকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান মিলন।
এ সমেয় উপস্থিত ছিলেন বিএনপি রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, হড়গ্রাম ইউনিয়ন বিএনপি আহ্বায়ক নাজিম উদ্দিন, সাবেক সহ-সভাপতি তসলিম উদ্দিন, বিএনপি ১নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সদস্য আলাউদ্দীন, পবা উপজেলা বিএনপি’র সদস্য আজিম, পবা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, সোহেল রানা ও পবা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।