মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

একযুগে বাংলাদেশে বন বেড়েছে ৬শতাংশ, রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধনীতে: বিভাগীয় কমিশনার

  • প্রকাশ সময় বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৩৫৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ২০১০ সালের দিকে বন ছিলো মাত্র ১০শতাংশ। অথচ একটি দেশের পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষা করতে হলে প্রয়োজন ২৫শতাংশ বনায়ন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সে সময়ে ক্ষমতায় এসে দেশের আবহাওয়া ঠিক রাখতে বনায়নের দিকে বিশেষ নজর দেন বলে বুধবার রাজশাহী বিভাগীয় উদ্বেধনী বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সময়ে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে বৃক্ষরোপন করেছিলেন। তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার সেই সপ্নকে বাস্তবে রুপ দিতে সারাদেশব্যাপি বৃক্ষরোপন কর্মসূচী গ্রহন করায় বর্তমানে একযুগের মধ্যে ছয় শতাংশ বনবিভাগ বৃদ্ধি করেছেন। এখন দেশে মোট বনবিভাগ রয়েছে ১৬ শতাংশ। তিনি বলেন, সঠিক মাপে বনায়ন না থাকলে দেশের পরিবেশ ও ভারসাম্য রক্ষা পায়না। এতে করে জীবাশ্য মহলে ব্যপক ক্ষতি হয়। কারন বৃক্ষ কার্বনডাই অক্সাইড গ্রহন করে এবং অক্সিজেন ছেড়ে দিয়ে জীবাশ্যকে বাঁচিতে রাখে। আগামীতে দেশকে ভাল রাখতে এবং মানুষসহ অনান্য প্রাণীকুলকে বাঁচিয়ে রাখতে রাখতে তিনি প্রতিটি মানুষকে তিনটি করে বৃক্ষরোপন করার আহ্বান জানান।

রাজশাহী বন বিভাগের আয়াজনে এবং রাজশাহী জেলা প্রশাসন কার্যালয়ের সহযোগিতায় আলোচনা সভার পূর্বে সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর গোরহাঙ্গা গোরস্থান সংলগ্ন স্থান থেকে র‌্যালি করে সিটি কর্পোরেশন এর গ্রীন প্লাজায় এসে শেষ হয়। সেখানে প্রধান অতিথিসহ উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ ফিতা কেটে এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে পক্ষকালব্যাপি বৃক্ষ মেলার উদ্বোধন করেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, ডিআইজি রাজশাহী রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার আব্দুস সালাম, সামাজিক বন অঞ্চল বগুড়ার বন সংরক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- রাজশাহী মহানগর আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, ও নার্সারি মালিক সমিতির সভাপতি সাহেদুজ্জামান সরকার। এছাড়াও বিভিন্ন সরকারী দপ্তরে অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা , নার্সারী মালিকগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin