সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

এক দফা দাবিতে রাজশাহী ওয়াসা কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • প্রকাশ সময় রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৭৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: হাইকোর্টের রায়ের আলোকে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা। রোববার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। অপর দিকে একই দাবিতে দুপুর ১২টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে আরও একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে বিভাগীয় কমিশনারের কাছেও স্মারকলিপি দেন তারা।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, রাজশাহী ওয়াসার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর অস্থায়ী ও মাস্টার রোলভুক্ত প্রায় ১৪৯ জন কর্মচারী দীর্ঘ ২০–থেকে ২৫ বছর ধরে চাকরিতে নিয়োজিত রয়েছেন। সিটি কর্পোরেশন থেকে ওয়াসায় হস্তান্তরের পর ১৫৭টি পদ সৃষ্টি হলেও সিটি কর্পোরেশন থেকে আসা ১২২ জনকে স্থায়ীকরণের শর্ত থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি।

স্থায়ীকরণের দাবিতে বহুবার আবেদন করেও কোনো সমাধান না পাওয়ায় কর্মচারীরা বাধ্য হয়ে হাইকোর্টে রিট (নং-৬০১৯/২০১৫) দায়ের করেন। ২০২৩ সালের ১৫ মে হাইকোর্ট নয়টি প্রতিষ্ঠানের পক্ষে রায় দেন। এ রায়ের পর তিনটি প্রতিষ্ঠানের কর্মচারীকে স্থায়ীকরণ সম্পন্ন হয়। এছাড়া খুলনা ওয়াসার বিভিন্ন বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অফিস আদেশের মাধ্যমে অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের উদাহরণও স্মারকলিপিতে তুলে ধরা হয়েছে।

দীর্ঘদিন ধরে রায় বাস্তবায়িত না হওয়ায় কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলেও উল্লেখ করা হয়। ওয়াসা কর্মচারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে তারা আরও কঠোর আন্দোলন বা কর্মবিরতীতে যেতে বাধ্য হবেন। কর্মচারীরা দ্রুত হাইকোর্টের রায়ের আলোকে নিয়মতান্ত্রিকভাবে স্থায়ীকরণ প্রক্রিয়া সম্পন্নের দাবি জানান।

মানববন্ধনে কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সভাপতি সফিকুল আলম। সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন সহ-সভাপতি আসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন কাজল, সাংগঠনিক সম্পাদক জনি, সহ-সাধারণ সম্পাদক আল আমিল কাজল, আইন বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু। এছাড়াও সাগর ও মাইনুলসহ অত্র ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ ও সকল কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin