সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

এড.পপি’র আত্মার মাগফিরাত কামনায় দোয়া

  • প্রকাশ সময় শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী কোর্টের আইনজীবী রওশন আরা পপি বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ২টায় ঢাকায় জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর রুহের মাগফিরাত কামনায় শুক্রবার বাদ আসর রাজশাহীর ঘোড়ামারাস্থ মরহুমার নিজ বাসভবনে পরিবারের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, রাজশাহী বার এসোশিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট সমসেদ আলী, রাজশাহী মহানগর মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি মনোয়ারা বেগম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুন ফেরদৌস, জরিনা খাতুন ও রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, রাজশাহী বারের আইনজীবীগণ, প্রতিবেশী, আত্মীয়স্বজন ও পরিবারের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ এডভোকেট রওশন-আরা পপির বর্নাঢ্য রাজনৈতিক ও কর্মজীবন সম্পর্কে তুলে ধরেন। বক্তব্য শেষে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin