রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

এমপি চাঁদকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশ সময় রবিবার, ১০ মে, ২০২৬
  • ১২৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাঘা-চারঘাট আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে জড়িয়ে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলস্টেশন এ চলমান রেলওয়ের উন্নয়ন কাজ বন্ধ ও ভাগ দাবির অভিযোগ এনে জাতীয় ও স্থানীয় এবং অনলাইন পোর্টালে বিএনপির সুনাম ক্ষুন্ন করার লক্ষে উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশিত করা হয়েছে। প্রকাশিত সংবাদ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে প্রতিবাদলিপি ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শনিবার আড়ানী রেলস্টেশন এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সাইট ম্যানেজার ও কেয়ারটেকার আব্দুল্লাহ আল হাসান ডাবলু। লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ রেলওয়ের একটি কাজ বন্ধ করে দিয়েছেন এবং কাজের ভাগ দাবি করেছেন। প্রকাশিত এ সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি আরও বলেন, সংবাদে উল্লেখ করা হয়েছে গত শনিবার ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পরিচালনা করতে পারেনি। বাস্তবে ওইদিনসহ প্রতিদিনই নিয়মিতভাবে কাজ পরিচালিত হয়েছে এবং বর্তমানে কাজ চলমান রয়েছে।

প্রতিবাদলিপিতে জানানো হয়, আড়ানী রেলস্টেশনের এক নম্বর লাইনের পুরোনো কাঠের স্লিপার অপসারণ করে কংক্রিটের স্লিপার ও পাথর স্থাপনের কাজ পেয়েছে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান বিশ্বাস কনস্ট্রাকশন। প্রায় ৬৩০ মিটার এলাকায় প্রায় ৩ কোটি টাকা ব্যায়ে কাজটি বাস্তবায়ন করা হচ্ছে। ঠিকাদার আফসার আলী বিশ্বাস ও আশরাফ উদ্দিন গত ২৭ এপ্রিল থেকে নিয়মিতভাবে কাজ পরিচালনা করছেন।

ডাবলু উল্লেখ করেন, ঠিকাদার আশরাফ উদ্দিন তাকে মোবাইল ফোনে জানিয়েছেন, কাজ শুরুর পর থেকে বিএনপি বা যুবদলের পরিচয়ে কোনো ব্যক্তি কাজে বাধা প্রদান করেনি এবং কাজের স্থানে এসে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি। সংবাদ সম্মেলনে তিনি আবু সাইদ চাঁদ এর নাম জড়িয়ে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin