রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

এমপি মিলনকে মোহনপুর উপজেলা প্রশাসনের সংবর্ধনা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১১৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: অতীতের নির্বাচনগুলোতে নজিরবিহীন দুর্নীতি, রাষ্ট্রীয় কোষাগার শূন্য করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিস্ক্রিয়তার কড়া সমালোচনা করেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য, পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির স্থায়ী কমিটির ষভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। একইসঙ্গে তিনি তারেক রহমানের কাঙ্ক্ষিত ‘আগামীর নতুন বাংলাদেশ’ বিনির্মাণে সবাইকে সাময়িক কষ্ট সহ্য করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বৃহস্পতিবার বিকেলে মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিগত দিনের নির্বাচন ও অর্থনৈতিক অব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন এমপি মিলন অভিযোগ করেন, অতীতে সুপরিকল্পিত পলিসি বা নীতির মাধ্যমে নির্বাচন ব্যবস্থায় দুর্নীতি করা হয়েছে, যার সাক্ষী খোদ দেশবাসী। দেশের কোষাগার শূন্য হয়ে পড়েছিল দাবি করে তিনি বলেন, “টাকা ছাপানোর কাগজ না থাকায় চীন থেকে কাগজ এনে তা ছাপিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ নির্বাচনে নিয়জিত সংশ্লিষ্ট পকেটে টাকা বিলি করা হয়েছে।”

বর্তমান প্রেক্ষাপটে পুলিশের নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, পুলিশের টহল গাড়িগুলোর বেহাল দশা এবং সেগুলোতে পর্যাপ্ত জ্বালানি (পেট্রোল) সরবরাহ দেওয়া হয়না। মানুষের কাছে পুলিশের আগের মতো প্রভাব নেই। সাধারণ মানুষ এখন আর আগের মতো পুলিশের নির্দেশ মানছে না, তাই তাদের নতুন করে সুরক্ষা বা প্রটেকশন দেওয়ার ব্যবস্থা করতে হবে।

সব সংকট ও সীমাবদ্ধতা সত্ত্বেও তিনি গভীর আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, “এখন আমাদের সন্তানেরা দায়িত্ব নিয়েছে, পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।” দেশ পুনর্গঠনে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “আমাদের সবাইকে কিছুদিন কষ্ট করতে হবে। কষ্ট করে হলেও একটি চমৎকার টিমওয়ার্কের মাধ্যমে তারেক রহমানের স্বপ্নের আগামী বাংলাদেশ বিনির্মাণে আমাদের অগ্রসর হতে হবে।”

এ সময় বক্তব্যে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন এবং পানি সম্পদ খাতের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে মোহনপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার। উপস্থিত ছিলেন মোহপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আখতার হোসেন ও মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে দেশ ও জাতির সুখ সমৃদ্ধি কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin