সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

এ বছর আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: মিনু

  • প্রকাশ সময় বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৭২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ পনের বছল পরে এবারে আনন্দঘন পরিবেশে হিন্দু সম্প্রদায়ের জনগণ শারদীয় দূর্গাপুজা উদযাপন করছে। আর এই পূজা উদযাপনে সরকারের পাশাপাশি বিএনপি সার্বিক সহযোগিতা করে আসছে। রাজশাহীতে আগে থেকেই সকল ধর্মের মানুষের স্বঅবস্থান রয়েছে। এটা সারাজীবন থাকবে বলে বুধবার রাতে রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মালম্বীদের সাথে কুশল বিনিময়ের সময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু এই কথাগুলো বলেন।

মিনু আরো বলেন, বাংলাদেশ সকল ধর্মের মানুষের দেশ। ১৯৭১ সালে সকল ধর্মের মানুষ যুদ্ধ করে বাংলাদেশবেক স্বাধীন করেছে। স্বাধীনতার মূলমন্ত্র ছিলো ঐর্ক, শান্তি, শৃংখলা ও স্বাধীনভাবে বেঁচে থাকার। সেইসাথে নিজ নিজ ধর্ম নির্বিঘ্নে পালণ করা। সে থেকে সবাই নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করলেও বিগত পতিত সরকারের আমলে দেশের কোন মানুষই নিজ নিজ ধর্ম ভালভাবে পালন করতে পারেনি। কিন্তু এবার এর ভিন্নতা দেখা যাচ্ছে। হিন্দু সম্প্রদায়ের মানুষ উৎসবমুখর পরিবেশে এবং নির্বিঘ্নে পূজা উদযাপন করছেন। বিএনপি যতদিন দেশ সেবা করবে ততদিন পর্যন্ত সকল ধর্মেও মানুষ নিরাপদ বলে উল্লেখ করেন তিনি। পুজা উদযাপনে বিএনপি’র পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা থাকবে উল্লেখ করে সনাতন ধর্মের সকলকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।

এরপর তিনি নেতাকর্মীদের নিয়ে নগরের কাজিহাটা এলাকার কালি মন্দির, হরিজন পল্লীর পূজামন্ডপসহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। পূজামন্ডপ পরিদর্শনের সময় তিনি, হিন্দু ধর্মালম্বীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন এবং শারদীয় শুভেচ্ছা জানান।

এ সময়ে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আসলাম সরকার, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি, সাবেক যুগ্ম আহবায়ক ওয়ালিউল হক রানা, হরিজন পল্লীর শিব মন্দির কমিটির সভাপতি কৃষ্ণ হেলা, সাধারণ সম্পাদক সানু লাল হেলাসহ বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin