নিজস্ব প্রতিবেদক: ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার এর ভাতিজা প্রেম সড়ক দূর্ঘটনায় আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। বৃহষ্পতিবার বেলা ১২টায় তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
পরে কিডনি জনিত সমস্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন এর ভাইরা শরিফুল ইসলাম এর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন ডাবলু সরকার।