সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

কর্মসংস্থান হলে সম্মান নিয়ে বাঁচবে তৃতীয় লিঙ্গের জনগণ

  • প্রকাশ সময় বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ৫৭৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মুল ধারার জনগোষ্ঠির মত নিজেদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দাবি জানিয়েছেন রাজশাহীর তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাসিক ২০ নং ওয়ার্ডের অফিস কক্ষে স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত তৃতীয় লিঙ্গের জনগণ এই অনুরোধ জানান। সেইসাথে তারা সব ক্ষেত্রে কোটা পদ্ধতি দাবী করেন সরকারের নিকট। দিনের আলো হিজড়া সংঘের আয়োজেন এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডায় অর্থায়নে মতবিনিময়কালে তারা এসকল দাবী উপস্থাপন করেন।

সেইসাথে তারা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। তারা জানান, তৃতীয় লিঙ্গের মানুষ হওয়ায় তারা কোথাও ভাল বাসা ভাড়া পান না। ফলে তাদের বস্তি এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতে হয়। এর পাশাপাশি তারা শিক্ষা থেকেও বঞ্চিত হন। তাদের কেউ স্কুল কলেজে যেতে পারেন না। কেউ স্কুলে গেলে তারা সহপাঠীদের কাছে থেকে বঞ্চনার শিকার হন।

কর্মক্ষেত্রে সমস্যার কথা তুলে ধরে তারা আরো জানান, তারা কোথাও কাজ করতে পারেন না। এমনকি ব্যাংক ও এনজিও’র কাছ থেকেও কোন প্রকার ঋণের সুবিধা পান না। তাই তারা কোন কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন না। ফলে জীবনের তাগিদে লোকজনের নিকট থেকে টাকা নেয়াটাই একমাত্র পথ হয়ে দাঁড়িয়েছে তাদের।

তাদের কথা সভার প্রধান অতিথি রাসিক ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম সরকার শোনেন এবং বাড়ি বাড়ি কিংবা দোকানপাটে জোর করে টাকা আদায় না করে শান্তভাবে সহযোগিতা চাওয়ার পরামর্শ দেন। সেইসাথে তাদের কর্মসংস্থান এবং সামাজিক মূল্যবোধ সৃষ্টিতে সার্বিকভাবে সহযোগিতা করবেন বলে বক্তৃতায় উল্লেখ করেন তিনি।

দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংঘের উপদেষ্টা শ্যামল কুমার ঘোষ, দিনের আলো হিজড়া সংঘের সাধারণ সম্পাদক সাগরিকা খান ও সুলতানাবাদ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শরিফুল ইসলাম। এছাড়াও স্বাস্থ্য কর্মী, সমাজসেবক, ব্যবসায়ী ও তৃতীয় লিঙ্গের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার রায়হানুল হক।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin