নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীর কাঁকনহাট পৌরসভা অডিটরিয়ামে সামাজিক শান্তি প্রচারণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। সিসিডিবি-সিআরপি চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন সিসিডিবি-সিআরপি চাঁপাইনবাবগঞ্জের এরয়িা ম্যানেজার পিটার সুলোচন সরকার।
কর্মশালায় উপস্থিত কাঁকনহাট উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল খালেক, রিশিকুল ইউপি ৬নং ওয়ার্ড সদস্য ফারুক হোসেন, পাকড়ী ইউপি ৭নং ওয়ার্ড সদস্য নূরুল ইসলাম, ইউপি মেম্বর লতিফা বেগম ও আলিয়া বেগমসহ কর্মশালায় সামাজিক ও ধর্মীয় নেতা. গন্যমান্য ব্যক্তিবর্গ, স্কুল শিক্ষক এবং ফোরাম নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
উপস্থিত অংশগ্রহনকারীরা বলেন, বাংলাদেশ সৌহার্দ ও সম্প্রীতির দেশ। এদেশে জাতিতে জাতিতে কোন দন্দ বা ভেদাভেদ নাই। সব জাতীর লোক এক সাথে বসবাস এবং দেশের সংস্কৃতি পালন করে আসছে। সেইসাথে নিজ নিজ ধর্ম ও আচার অনুষ্ঠান পালন করে আসছে। সবাই সবার ধর্ম পালনে সহযোগিতা করে আসছে বলে জানান তারা। সেইসাথে তারা আরো বলেন, সমাজে বাল্য বিয়ের হার বেড়ে গেছে। এটা রোধ করতে সবাই এক সাথে ওয়াদা করেন। শুধু তাইনয় সবাই সবাইকে সহযোগিতা করারও আশ্বাস প্রদান করেন।