নিজস্ব প্রতিবেদক: কাজিহাটা ভাই ব্রাদার্স ঈদ পুনর্মিলনী উপলক্ষে বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ৬টায় নগরীর কালেক্টর মাঠে অনুষ্ঠিত খেলায় অবিবাহিত দল বিবাহিত দলকে ৩-০ গোলে পরাজিত করে। বিজয়ী দলের দলীয় অধিনায়ক মমিনুল ইসলাম বজলু দুটি গোল করে শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন। আয়োজকদের মতে ঈদে সবাই একসাথে হয়। আনন্দ বিনোদনের অংশ হিসেবে প্রতি বছর ঈদের পরে তারা এ আয়োজন করে থাকেন। এতে পরস্পরের আন্তরিকতা বৃদ্ধি পায় বলে উল্লেখ করেন তিনি।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সোনার দেশ পত্রিকার ফটো সাংবাদিক শরীফুল ইসলাম তোতা, কবি ও অভিনয় শিল্পী হৃদয় রনি, ডা. দেলোয়ার হোসেন , নুরুল ইসলাম ডাবলু এবং আল হিকমাহ মুসলিম একাডেমীর শিক্ষক শাহাদাত হোসেন বিপ্লব । সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নাজমুল ইসলাম টিপু, আমিনুল ইসলাম পোপলু ও শাহাদাত হোসেন বিপ্লব । নাস্তা ও জার্সি স্পন্সর করেন নাজমুল ইসলাম টিপু ও শাহাদাত হোসেন বিপ্লব। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আলভী।