রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

কারাতে শিক্ষার্থী আতিকুলকে জেলা পরিষদের আর্থিক সহায়তা প্রদান

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৭৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতায় কারাতে ইভেন্টে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থী আতিকুল হাসানের ঢাকা পর্যায়ে অংশগ্রহণ নিশ্চিত করতে আর্থিক সহায়তার হাত বাড়িয়েছে রাজশাহী জেলা পরিষদ। মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী (ঈশা) শিক্ষার্থী আতিকুল হাসানের হাতে এই আর্থিক অনুদান তুলে দেন।

আতিকুল রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তিনি নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর কারাতে প্রতিযোগিতায় জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে ঢাকা পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন। তবে প্রয়োজনীয় কারাতে কিট কেনার সামর্থ্য না থাকায় তিনি আর্থিক সংকটে পড়েন। বিষয়টি জানার পর জেলা পরিষদের প্রশাসক তার ঢাকা পর্যায়ের অংশগ্রহণ ও প্রস্তুতিতে সহায়তার লক্ষ্যে এই অনুদান প্রদান করেন।

এ সময় জেলা পরিষদ প্রশাসক বলেন, “মেধাবী ও প্রতিভাবান শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো তাঁদের দায়িত্ব। আতিকুলের মতো ক্রীড়াবিদ শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। আশা করি সে আতিকুল জাতীয় পর্যায়েও সাফল্য অর্জন করে রাজশাহী তথা বাংলাদেশের সুনাম বয়ে আনবে বলে তিনি আশাব্যাক্ত করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin