নিজস্ব প্রতিবেদক: কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের বর্তমান আঞ্চলিক পরিচালক সুক্লেশ জর্জ কস্তাকে কারিতাস বাংলাদেশের পরিচালক, প্রোগ্রামস্ হিসেবে পদোন্নতি পাওয়ায় তাঁকে রাজশাহী কারিতাস এর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। সেইসাথে ডেভিড হেম্ব্রমকে কারিতাস রাজশাহী অঞ্চলের নতুন আঞ্চলিক পরিচালক হিসেবে অভিবাদন জানানো হয়। রোববার কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের ফাদার চেস্কাতো সম্মেলন কক্ষে এ লক্ষে একটি অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশপ জের্ভাস রোজারিও, এসটিডি, ডিডি; বিশপ, রাজশাহী কাথলিক ধর্মপ্রদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও, বিশপ, বরিশাল ধর্মপ্রদেশ।
এছাড়াও অনুষ্ঠানে কারিতাস রাজশাহী অঞ্চলের অবসরপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক, মি. গাব্রিয়েল কস্তাসহ বিভিন্ন স্তরের প্রাক্তন ও বর্তমান কর্মকর্তা/কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মি. যোয়াকিম গমেজ পরিচালক, অর্থ ও প্রশাসন, কারিতাস বাংলাদেশ ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মি. দীপক এক্কা, কর্মসূচি কর্মকর্তা (ডিএম), কারিতাস রাজশাহী অঞ্চল এবং র্যান্সি রুথ হাঁসদা, কর্মসূচি কর্মকর্তা, আলোকিত শিশু প্রকল্প, কারিতাস রাজশাহী অঞ্চল।

সদ্য বিদায়ী আঞ্চলিক পরিচালক এবং পরিচালক, প্রোগ্রামস্, কারিতাস বাংলাদেশ মি. সুক্লেশ জর্জ কস্তা বলেন, কারিতাস বাংলাদেশ আমাকে অনেক কিছু দিয়েছে, সে হিসেবে আমি কারিতাসকে কিছইু দিতে পারিনি। আমি এ সংস্থায় বিভিন্ন গ্রেডে কাজ করার সুযোগ পেয়েছি অর্থাৎ বর্তমান হিসাবে ৫ নং গ্রেড হতে ১২ নং গ্রেডে আর ১৩ নং গ্রেডে কাজ শুরু করব। তিনি কারিতাসের বিভিন্ন সম্পদের কথা উল্লেখ করে বলেন, বর্তমানে শহরে ও গ্রামে কারিতাসের ৭৫ বিঘা জমি রয়েছে। তন্মধ্যে নতুন যুক্ত করা হয়েছে ১৩ বিঘা। ৪৫টি অফিসে বিল্ডিং করা হয়েছে। তিনি কারিতাস এর সফলতা ও সিমাবদ্ধতার কথা তুলে ধরেন।
নব নিযুক্ত কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. ডেভিড হেম্ব্রম, উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমাদের পদ শুধু রুপান্তর হয়। পরিচালক, প্রোগ্রামস ঢাকায় গেলেও নির্দেশনা দিবেন কারণ তিনি আমাদেরই মত মানুষ। তাঁর যে গুণগুলো রয়েছে সেগুলো শুনেছি, আমিও চেষ্টা করবো তিনি যেভাবে কাজ করে গেছেন সেভাবে কাজ করতে। আপনারা অনেক প্রত্যাশা ব্যক্ত করেছেন সেই প্রত্যাশা অর্জনে চেষ্টা করব, এ কথা দিতে পারি। দাতা সংস্থার পাশাপাশি আমরা স্থানীয় সম্পদ ব্যবহারর মাধ্যমে ফান্ড সংগ্রহ করবো।’’
প্রধান অতিথি বিশপ জেভার্স রোজারিও ডিডি, এসটিডি, তাঁর বক্তব্যে বলেন, ‘‘কারিতাস রাজশাহী অঞ্চল এক নম্বর অঞ্চল হয়ে উঠছে প্রাক্তন আঞ্চলিক পরিচালক মি. সুক্লেশ জর্জ কস্তার টিম বিল্ডিং ও দূরদর্শিতার জন্য। নিজস্ব অর্থায়নে এ অঞ্চলের বিল্ডিং নির্মাণ হয়েছে। তিনি মি. কস্তার বিভিন্ন কাজ উল্লেখ করে বলেন, তিনি কারিতাসের সকল কাজের পাশাপাশি ধর্মপ্রদেশীয় পালকীয় সম্মেলন, শিক্ষা কমিশন, যুব কমিশন, নতুন ধর্মপ্রদেশের জন্য জরিপ কাজে সহায়তা, ধর্মপ্রদেশীয় সিনোড-এর আহবায়ক হিসেবে দায়িত্ব পালনসহ বিভিন্ন কাজে কার্যকরি ভূমিকা পালন করেছেন। এজন্য তাঁকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।