বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

কাশিয়াডাঙ্গায় বিএনপি নেতা সালেহ্ উদ্দিন বেবীর ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত

  • প্রকাশ সময় রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ২১১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রোববার রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সিন্ডিকেট সদস্য সালেহ্ উদ্দিন বেবীর ১৯তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। ২০০৫ সালের ৩রা নভেম্বর অসুস্থ্যতাজনিত কারণে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপির এই নেতা। তিনি রাজশাহী জেলা ও মহানগর বিএনপি, যুবদলের গুরুত্বপূর্ন পদে নেতৃত্ব দিয়েছেন। তিনি মহানগর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও সভাপতি ছিলেন। এছাড়াও তিনি একাধারে উত্তর বঙ্গেও শ্রেষ্ঠ বক্তা, সাহিত্যিক, কলামিষ্ট, নাট্যকার, গীতিকার ও বিশিষ্ট রাজনীতিবিদ ছিলেন।

কাশিয়াডাঙ্গা অঞ্চল, রাজশাহী মহানগর ও জেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে রোববার এই বর্ষিয়ান নেতার ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন। কাশিয়াডাঙ্গা থানা বিএনপি’র আহ্বায়ক শামীম রেজার সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়াডাঙ্গা থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আক্কাশ আলী, বিএনপি নেতা আলাউদ্দীন, লিটন, এনামুল ও আসলাম।

পবা থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ বাবলু, পবা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকতারুজ্জামান মামুন, যুবনেতা রবিন, রাজু, হাসিবুল ও কাউসার, কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের সভাপতি মোমিনুল ইসলাম রনি ও ছাত্রনেতা হাসান।

অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি ও সাবেক ছাত্রনেতারা সালেহ্ উদ্দিন বেবির বর্নাঢ্য রাজনৈতিক ও কর্মজীবন নিয়ে আলোকপাত করেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin