বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

কাশিয়াডাঙ্গা যুবদলের তৃষ্ণার্ন্তদের মধ্যে শরবত বিতরণ

  • প্রকাশ সময় সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে চলছে প্রচন্ড তাপদাহ। এই আশি^নের এই তাপদাহে প্রাণীকুল অতিষ্ট হয়ে উঠেছে। প্রচন্ড গরমে সব থেকে বেশী বিপদে পড়েছে খেটে খাওয়া মানুষগুলো। এই খেটে খাওয়া মানুষ গুলোর তৃষ্ণা মেটানোর জন্য রাজশাহী মহানগর যুবদলের অন্তর্গত কাশিয়াডাঙ্গা যুবদলের আয়োজনে শরবত বিতরণ করা হয়। শরবত বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল রাজশাহী মহানগরের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। এছাড়াও কাশিয়াডাঙ্গা যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি অন্যান্য নেতাদের নিয়ে রাস্তায় দাঁড়িয়ে তৃষ্ণার্ন্ত মানুষদের শরবত পান করান।

এসময়ে প্রধান অতিথি বলেন, এই গরমে মানুষসহ সকল প্রাণীকুল অতিষ্ট হয়ে উঠেছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুদুর লন্ডনে থেকে এদেশের মানুষের কথা ভাবেন। তাঁরই নির্দেশনায় এই কর্মসূচী তারা পালন করে চলেছেন বলে জানান রবি। তিনি আরো বলেন, রাজশাহী হড়গ্রাম কাঁচাবাজারে দরপত্রের থেকে তিনগুণ বেশী খাজনা আদায় করছে সেখানকার ইজাদারের লোকজন। বেশী খাজনা প্রদান না করার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেন তিনি। সেইসাথে পুলিশকে জানোর জন ব্যবসায়ীদের পরামর্শ দেন রবি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin