নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন যাবৎ কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে, খালেদা এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তিনি ইমদাদ সেতারা খান কিডনি ডায়ালাইসিস সেন্টারে চিকিৎসাধীন আছেন। খালেদা রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের ধোরসা গ্রামের স্কুল পাড়ার ইয়ার মোহাম্মদ (ইরু) এর ছোট মেয়ে এবং শুকতার ও মুকতার এর বোন। ।
তার দু’টি কিডনি ১৪ পয়েন্টে আছে। এ পর্যন্ত ৪৬ বার ডায়লাইসিস করা হয়েছে এবং প্রতি সপ্তাহে ২দিন, বেশি হলে ৩ দিন ডায়লাইসিস করতে হচ্ছে। তার চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন যা তার দিনমুজুর অসহায় গরীব পরিবারের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। বর্তমানে আর্থিক সংকটের কারণে খালেদার চিকিৎসা প্রায় বন্ধের পথে। এই অসহায় নারীর জীবন বাঁচাতে তার পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবান ও সকল জনগণের নিকট সাহায্যের জন্য অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য খালেদার ৬ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। এই শিশু সন্তানের ভবিষ্যৎ এর কথা ভেবে করোজরে অনুরোধ জানিয়েছেন তারা। সাহায্য পাঠানোর ঠিকানা- মোসা: খালেদা খাতুন, ডাচ বাংলা ব্যাংক লিঃ, হিসাব নম্বর ১৩৫.১৫৮.০০১৫৪৪৪ রাজশাহী শাখা, পার্সোনাল বিকাশ নম্বরঃ ০১৭৫৮-৬৬২১৩৫ আকতার (ভাই), ০১৭২১-৭৬৬৩৪৮ শহীদ (স্বামী)।