নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ছয় ঋতুর দেশ। প্রতি মাস পর পর ঋতু পাল্টায়। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে এর ব্যতিক্রম ঘটতে শুরু করেছে। বাংলাদেশে আশ্বিন মাস থেকে শরীরে মৃদু মৃদু ঠান্ডা লাগতে শুরু করে। কিন্তু এবার এর উল্টোটা পরিলক্ষিত হয়। পুরো আশ্বিন মাস চলে ফুল স্পিডে ফ্যান। এখন চলছে অগ্রাহায়ন মাস। মাঠে মাঠে চলছে ধান কাটার ধুম এবং গ্রামে গ্রামে চলছে নবান্ন উৎসব।
শীতে প্রতিটি গ্রামে ও শহরে চলে পিঠা খাওয়ার ধুম। রীতি অনুযায়ী বাংলা সনের আগামী মাসে পরবে শীতকাল (পৌষ-মাঘ)। পুরোপুরি শীতের আগমনকে জানান দিতে শুরু হয়েছে শিশির পরা। আজ মঙ্গলবার ভোর থেকে প্রায় সকাল সাড়ে ৭টা পর্যন্ত পুরো শহর ও গ্রাম এলাকা ছেয়ে ছিলো শিশিরে। সুর্য্য ওঠার পরেও যানবাহন চালকদের হেড লাইট জালিয়ে রাস্তায় চলাচল করতে দেখা যায়। তবে ঠান্ডা তেমন ছিলোনা।
মটর সাইকেল চালক বাকিবিল্লাহ বলেন, প্রয়োজনের জন্যই এত ভোরে রাস্তায় বেড়িয়েছেন। কিন্তু ঘন কুঁয়াসায় হেড জালিয়েও সামনে দেখতে অসুবিধা হচ্ছে। অন্যান্য যানবাহন চালকরা একই কথা বলেন। পুলিশের পক্ষ থেকে কুঁয়াশার সময়ে যানবাহন চালকদের হেড লাইট জালিয়ে সাবধানতার সাথে ধীরে ধীরে চলা এবং পথচারীদের রাস্তা পারাপার হওয়ার সময় অধিকতর সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেন।