নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী কৃষকদল রাজশাহী মহানগরের আয়োজনে এবং বোয়ালিয়া থানা কৃষক দলের সৌজন্যে শুক্রবার দোয়া, ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগরীর পদ্মাপাড় লালন শাহ মঞ্চের নিচে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল রাজশাহী মহানগরের আহ্বায়ক শরফুজ্জামান শামীম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল রাজশাহী মহানগরের সদস্য সচিব আশরাফুল ইসলাম।
কৃষক দল রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম সিহাব এর সভাপতিত্বে এবং সদস্য সামসাহারী শিবুর সঞ্চালনায় মাহফিলে বিশেষ বক্তা হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল রাজশাহী মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল-আমিন। এছাড়াও কৃষক দলের অন্যান্য সদস্য ও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথিসহ উপস্থিত অন্যান্য অতিথি তাদের বক্তব্যে বলেন, কৃষক দল মূল দলের সাথে ও পাশে থেকে সর্বাদা কাজ করে যাচ্ছে। এছাড়াও বিএনপি ঘোষিত সকল আন্দোলনে সক্রিয় অংশগ্রহন করে আন্দোলনে সহযোগিতা করছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তারা। তারা আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকদের ভাগ্য উন্ন্য়নের এই দল গঠন করেছিলেন। তার অনুসারীরা এই দল গঠনের স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছে বলে উল্লেখ করেন তারা।
বক্তব্য শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান(বীর উত্তম) এর রুহের মাগফিরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশনায়ক তারেক রহমানের সু-স্বাস্থ্য ও স্বৈরশাসকের কবল থেকে দেশবাসীর মুক্তি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।