মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

কেশরহাট পৌরসভা ও পবা বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশ সময় সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৫০১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর রেকশহাট পৌরসভা ও পবা বিএনপি’র উদ্যোগে সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যর উর্ধ্বগতির প্রতিবাদে এবং তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে প্রথমে কেশরহাট বাজারে এবং পরে পবা উপজেলা বিএনপি’র উদ্যোগে খড়খড়ি বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথিসহ উপস্থিত সকল নেতাকর্মী কেশরহাট পৌর বাজার এবং খরখড়ি মোড় প্রধান সড়কে বিক্ষোভ করেন। পরে কেশরহাট বাজারে এবং খরিখড়ি কাঁচাবাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উভয় সমাবেশে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বিএনপি এডভোকেট শফিকুল হক মিলন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্বল। কেশরহাট পৌর বিএনপি’র সভাপতি আলাউদ্দিন আলোর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সদস্য সচিব বাচ্চু রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম উদ্দিন।

কেশরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান ও রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রাসেলের যৌথভাবে পরিচালনা সমাবেশে উপস্থিত ছিলেন কেশরহাট পৌর বিএনপি নেতা মকবুল হোসেন, এনামুল হক, ওসমান, সাবেক পৌর কাউন্সিলর শফিকুল ইসলাম, কেশরহাট পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বাবুল আক্তার, বুলবুল হোসেন, উপজেলা বিএনপি নেতাইলিয়াস আলী, তাজউদ্দিন আহম্মেদ, আব্দুল মালেক, আনছার আলী, উজ্বল হোসেন, মির্জা শওকত, শাহীন আলম ও জাহাঙ্গীর আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে একই দাবীতে পবা উপজেলা বিএনপি’র উদ্যোগে খরখড়ি মোড় হতে বিক্ষোভ মিছিল শুরু করে বাইপাস রাস্তা প্রদক্ষিণ করে কাঁচাবাজারে এসে সমাবেশ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন পবা উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন বিএনপি’র যুগ্ম আহবায়ক আলমঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য প্রফেসর আব্দুর রাজ্জাক ও শাজাহান আলী।

উপস্থিত ছিলেন পারিলা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক রেজাউল করিম, সদস্য সচিব মখলেসুর রহমান রেন্টু, হুজুরিপারা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক, আবুল কালাম আজাদ, সদস্য সচিব মোতাহার হোসেন, হরিয়ান ইউনিয়ন বিএনপি’ আহ্বায়ক মজিবুর রহমান, সদস্য সচিব বাদসা মিয়া, হরিপুর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কাইমুদ্দিন দুলাল, দর্শন পাড়া ইউনিয়ন বিএনপি আহবায়ক আব্দুস সালাম, বড়গাছি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নজরুল ইসলাম।

এছাড়াও পবা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও রাজশাহী জেলা যুবদলের সদস্য সুলতান আহমেদ, পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক তাইজুল ইসলাম, সোহেল রানা, কামরুজ্জামান, সফিকুল ইসলাম, আকতারউজ্জুামান, হারিবুর রহমান, আসাদুজ্জামান বাবু, আবুল কাসেম সরকার , রায়হান দৌল্লা পান্না, পবা উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন আকতার জামান, সদস্য সচিব মিনারুল ইসলাম,পবা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলামিন ও সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ সহ পবা উপজেলা এবং ৮টি ইউনিয়ন এর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশে এখন হাহাকার চলছে। লাগামহীনভাবে দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারণে ১৯৭৪ সালের ন্যায় দেশ দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের এ অবস্থায় এবারে আবারও লুটপাট ও গরীব মানুষ মারার বাজেট দিয়েছে বিনা ভোটের ফ্যাসিষ্ট সরকার। তিনি আরো বলেন, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তিনি এখন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। হার্টসহ নানাবিধ রোগে তিনি আক্রান্ত। এই মুহুর্তে তাঁকে উন্নত চিকি এঅবস্থায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কিছু হলে এই অবৈধ সরকারকেই এর দায়ভার নিতে হবে বলে বক্তব্য উল্লেখ্য করেন। সেইসাথে সরকার পতনের আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin