নিজস্ব প্রতিবেদক: বিএনপিকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। একটি অনিবন্ধিত দল এই ষড়যন্ত্রের নেতৃত্বে রয়েছে। সেইসাথে যুক্ত হয়েছে আরো একটি নিবন্ধন হারানো দল। কিন্তু কোন ষড়যন্ত্রই বিএনপিবে রুখতে পারবেনা। আর ঐ সকল দল বা ষড়যন্ত্রকারীদের বিএনপি তোয়াক্কা করেনা। কোন প্রকার তালবাহানা বা সংস্কারের নামে নির্বাচন কোনভাবেই পেছানো যাবেনা। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে পবার হজুরীপাড়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এই কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট ছিলেন বলে বাংলাদেশ স্বাধীন হয়েছিলো। তিনি প্রেসিডেন্ট হয়ে ছিলেন বলে তলাবিহিন ঝুড়ির ন্যায় দেশ একটি সম্মানীয় জায়গায় উপনিত করেছিলেন। তিনি কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন বলে দেশ থেকে দুর্ভিক্ষ বিতারিত হয়েছিলো। তিনি গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন বলে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিলো। তিনি দেশের হাল ধরেছিলেন বলে বাংলাদেশ নামক দেশটি দ্রুত সময়ে বিশ্বের বিভিন্ন দেশের স্বীকৃতি পেয়েছিলো এবং দ্রুত পরিচিতি লাভ করেছিলো বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, দেশ যখন উন্নতির দিকে যাচ্ছিলো ঠিক দেশী বিদেশী ষড়যন্ত্রকারীরা বিপদগামী সেনা সদস্যদের তাঁকে হত্যা করায়। তিনি আজকের এই দিনে শহীদ হন।
মিলন বলেন, তিনি শহীদ হলে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে চল্লিশদিন পর্যন্ত কোন প্রকার বাদ্যযন্ত্র বাজেনি। শোক পালন করা হয়। জানাযায় লক্ষ লক্ষ লোক শরীক হন। এটাই হলো মেজর জিয়াউর রহমান। অথচ বাকশালী শেখ মুজিবুর রহমানের জানাযা কারার মত লোক খুঁজে পাওয়া যায়নি। ষড়যন্ত্রকারীদের সকল প্রকার ষড়যন্ত্র রুখে দিয়ে আগামীতে দেশ পরিচালনায় বিএনপিকে সংসদে নিয়ে আসতে কাজ করার জন্য নেতাকর্মী ও দেশবাসীকে আহ্বান জানান। বক্তব্য শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক সিহাব উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপি’র সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক,যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নাফ মুন্নাফ, আব্দুস সালাম, সুলতান আহমেদ ও গোলাম মোজাহিদ এবং হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মোতাহার হোসেনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এদিকে সকালে মিলন মোহনপুর উপজেলায় যান। সেখানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, খাবার বিতরণ ও দোয়া মাহফিলে প্রদানঅতিথি হিসেবে যোগদান করেন। সেখানে তিনি রক্তদান কর্মসূচীর উদ্বোধন ও খাবার বিতরণ করেন। এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী জেলা শাখার সাবেক সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেন তপু, মোহনপুর উপজেলা বিএনপি সভাপতি মুন ও সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।