নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের গণতন্ত্র পুুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য অবদানের জন্য বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী, আপোসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি হিরো’ সম্মাননা দিয়েছে কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও)। তাঁর এই সম্মাননা পাওয়া রাজশাহী জেলা বিএনপি’র আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেইসাথে তাঁর নি:শর্ত মুক্তি ও দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করা হয়।
শনিবার বিকেল ৪টার দিকে রাজশাহী মালোপাড়াস্থ্য বিএনপি কার্যালয়ে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাইদ চাঁদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব বিশ্বনাথ সরকার, সদস্য অধ্যক্ষ আব্দুস সামাদ, আব্দুর রাজ্জাক, মকবুল হোসেন, শাহাদাত হোসেন, আলী হোসেন, কামরুজ্জামান হেনা, ডিএম জিয়াউর রহমান, আলম মিন্টু ও সদর উদ্দীন। সভা সঞ্চালনা করেন জেলা বিএনেপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন।
আরো উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষকদলের আহবায়ক আল আমিন সরকার টিটো, বাঘা উপজেলা বিএনপি’র আহবায়ক ফকরুল হাসান বাবলু, বাঘা পৌর সভা বিএনপি’র সভাপতি কামাল হোসেন, গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুস সালাম শাওয়াল, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, পুঠিয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপকত জুবায়ের হোসেন, বাগামারা উপজেলা বিএ নপি’র সদস্য সচিব শামসুজ্জোহা সরকার বাদশা।
এছাড়াও পবা উপজেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক মোজাফফর হোসেন, তানোর পৌর বিএনপি’র আহবায়ক একরামুল হক মোল্লা, ভবাণীগঞ্জ পৌর বিএন’ির আহবায়ক আকতারুজ্জামান বল্টু, সদস্য সচিব মোজাম্মেলল হক, চারঘাট উপজেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ আব্দুল কুদ্দুস ও দূর্গাপুর পৌর বিএনপি’র সদস্য সচিব স্বপন, যুগ্ম আহবায়ক আইনাল, তাহেরপুরর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু, জেলা কৃষক দলেরর সদস্য সচিব নাজমুল হক, মহিলা দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগমম টুকটুকি, জেলা মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট সামসাদ বেগম মিতালী, সাধারণ সম্পাদক ফরিদা পারভীন ও দপ্তর সম্পাদক সেয়দা রুমেনা হোসেন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আলম বিপুলসহ রাজশাহী জেলার বিভিন্ন থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য সচিবগণসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।