রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

খেলা হবে আগামী দিনের পেশা: এমপি মিলন

  • প্রকাশ সময় রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৩৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: “খেলা হবে আগামী দিনের পেশা” এই স্লোগানকে সামনে রেখে দেশের খেলাধুলার মান উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জনিয়েছেন পবা-মোহনপুরের সংসদ সদস্য এ্যাডভোকেট শফিকুল হক মিলন। এমপি বলেন দলমত নির্বিশেষে দেশের স্বার্থে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। রোববার বিকেলে পবার দারুশা উচ্চ বিদ্যালয় মাঠে দারুশা ফুটবল লীগ-২০২৬ অনুষ্ঠানে এসব কথা বলেন এমপি মিলন। এছাড়াও পবা-মোহনপুরবাসীর দোরগোড়ায় গিয়ে সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

এমপি স্পষ্ট করে বলেন, সরকারি দল বা বিরোধী দল নয়, বরং সবাইকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে। একটি সংসারের মায়ের কাছে যেমন সব সন্তান সমান থাকে, তেমনি দেশের প্রতিও সকলের সমান দায়িত্ব ও কর্তব্যবোধ থাকা উচিত বলে তিনি মন্তব্য করেন। নতুন প্রজন্মকে খেলার মাঠে উৎসাহিত করার ওপর জোর দিয়ে তিনি বেশ কিছু পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, শিশুদের মাঠে ফিরিয়ে এনে তাদের ভেতরের সুপ্ত প্রতিভা প্রস্ফুটিত করার সুযোগ তৈরি করতে হবে।

নেলসন ম্যান্ডেলা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো নেতৃত্ব এবং ফুটবলের কিংবদন্তি পেলের মতো গ্রেট খেলোয়াড়দের আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান এমপি। মাঠ পর্যায় থেকে প্রতিভা সংগ্রহ করে সাকিব আল হাসান, মাশরাফী বিন মোর্ত্তজা এবং মুশফিকুর রহিমের মতো বিশ্বমানের তারকা তৈরি করতে হবে।এই তরুণ খেলোয়াড়রাই আগামীতে বিশ্বদরবারে বাংলাদেশের মাথা উঁচু করে রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

খেলাধুলার উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়ার পাশাপাশি তিনি পবা-মোহনপুর এলাকার মানুষের প্রতি তার বিশেষ প্রতিশ্রুতির কথা জানান। জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখার কথা উল্লেখ করে তিনি বলেন, “পবা-মোহনপুরবাসীর প্রতি আমি অত্যন্ত যত্নশীল হব। আপনাদের কাছে আমার কৈফিয়ত দেওয়ার আছে এবং আপনাদের দোরগোড়ায় গিয়ে সেবা দেওয়ার জন্য আমি প্রস্তুত। মাসব্যাপী ৮ দলের অংশ গ্রহণে ফাইনাল খেলাতে দারুশা স্কোয়াড ও পাশা ইংলিশ মধ্যে চুরান্ত খেলা অনুষ্ঠিত হয়।

এতে ট্রাইবেকারে ১-০ গোলে দারুশা স্কোয়াডকে হারিয়ে পাশা ইংলিশ চাম্পিয়ন হয়। পরে বিজয়ী ও রানার্স দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিহাব উদ্দিন, হুজরীপাড়া ইউনিয়ন বিএনপি সদস্য সচিব মোতাহার হোসেন, দামকুড়া ইউ.পি সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম। পবা উপজেলা বিএনপি সদস্য গোলাম মুজাহিদ, পবা উপজেলা যুবদলের সাবেক নির্বাহী সদস্য মাজদার রহমান, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান, হুজুরীপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক, আমান সহ খেলায় অংশ গ্রহণকারী আটটি দলের মালিকগণ, এছাড়াও বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin