সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপির ৩১ দফা রূপরেখা: রায়হান

  • প্রকাশ সময় শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৬৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জেলা বিএনপি’র সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হানুল আলম রায়হান বলেন, গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপির ৩১ দফা রূপরেখা। দেশের মানুষ আজ ভোটাধিকার থেকে বঞ্চিত। রাষ্ট্রের মালিক হয়েও তারা নিজেদের ভাগ্য নির্ধারণ করতে পারছে না।

জনগণের হাতে রাষ্ট্রের অধিকার ফিরিয়ে দিতে হলে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে হবে। গণতান্ত্রিক শক্তির বিজয় ছাড়া এ দেশে শান্তি, স্থিতিশীলতা ও ধর্মীয় স্বাধীনতা ফিরে আসবে না বলে শুক্রবার বিকেলে নওহাটা পৌরসভার দুয়ারী মোড়ে অনুষ্ঠিত ৩১ দফা রূপরেখা ও আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রচারণা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

এই কর্মশালার আয়োজন করে নওহাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠন। এই কর্মশালাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। কর্মশালার জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সাধারণ সম্পাদক সেন্টু কুমার সাহার সভাপতিত্বে পবা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin