রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

গণসমাবেশস্থল পরিদর্শন করলেন রাজশাহী বিএনপি নেতৃবৃন্দ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৫২৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ। এই সমাবেশেল জন্য সুন্দর পরিবেশ এবং সুষ্ঠুভাবে করতে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলনের নেতৃত্বে মাঠ পরিদর্শন করেন রাজশাহীর বিএনপি নেতৃবৃন্দ। এ সময়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সভাপতি শওকত আলী ও মতিহার থানা বিএনপি’র সাবেক সভাপতি আনসার আলী।

আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য মিজানুর রহমান মিজান, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মতিহার থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক ডিকেন, কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর কষক দলের সাবেক আহ্বায়ক ওয়াদুদ হাসান প্নিটু, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট, যুবদল রাজশাহী মহানগরের সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় যুবদলের সদস্য আব্দুল কাদের বকুল, মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান টিটো ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো।

এছাড়াও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন ও জেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব গোলাম সাকলায়েন ইকোসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

এ সময়ে মিলন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক সহযোগিতা ও পরামর্শে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশের মধ্যে দিয়েই সরকার পতনের ডাক দেয়া হবে। এজন্য রাজশাহীর গণসমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ন। তিনি বলেন, সরকারের পায়ের তলায় মাটি সড়ে গেছে। দেশের অন্যান্য বিভাগীয় শহরের বিএনপি’ সমাবেশ দেখে সরকারের অবস্থা নরবরে হয়ে গেছে। এখন শুধু একটা ধাক্কা মারতে হবে। এই ধাক্কার শুভসূচনা হবে রাজশাহীর গণসমাবেশ। আর ঢাকার সমাবেশ হবে সরকার পতনের মূল গণসমাবেশ। এজন্য বিএনপি নেতাকর্মীসহ সকল স্তরের মানুষকে মাদ্রাসা মাঠে সময়ের পূর্বেই উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin