রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

গণসমাবেশ সফল করতে পবার হরিয়ান ইউনিয়ন বিএনপি’র প্রস্তুতি সভা

  • প্রকাশ সময় শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৫৮০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ সফল করার করতে শুক্রবার বাদ আসর পবা হরিয়ান ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংঠনের এই সভা অনুষ্ঠিত হয়। হরিয়ান ইউনিয়ন বিএনপি’র আহ্বায়কের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপি’র আহ্বায়ক নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল, জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক, শাহজাহান আলী, পবা থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, সাবেক আহ্বায়ক সুলতান আহম্দে, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও পবা উপজেলা যুবদলের সদস্য সচিব তাইজুল ইসলাম, পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল, পবা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কআসাদুজ্জামান বাবু। অনুষ্ঠান সঞ্চালনা পবা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin