নিজস্ব প্রতিবেদক: আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গণসমাবেশ সফল করতে রাজশাহী মহানগর ছাত্রদলের অন্তর্ভুক্ত মতিহার থানা দক্ষিণ ছাত্রদলের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে নগরীর সুরাফানের মোড়ে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মতিহার থানা দক্ষিণ ছাত্রদলের সদস্য সচিব পিয়ারুল ইসলাম পিয়াল। সভা সঞ্চালনা করেন যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম জয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মুর্ত্তজা ফামিন ও সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ।
উপস্থিত ছিলেন মতিহার থানা দক্ষিণ ছাত্রদলের সদস্য শান্ত ইসলাম রুমন, মেহেদী হাসান সূর্য, তিমেল ইসলাম, সাংগঠনিক ৩২ নং ওয়ার্ড সভাপতি হাবিবুল বাসার সুমন, সাংগঠনিক সম্পাদক হাসান শেখ, সাংগঠনিক ৩৪ নং ওয়ার্ড সভাপতি তুহিন ইসলাম বাপ্পি, সাংগঠনিক ৩৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক রবিন ইসলাম ও সিনিয়র সহ-সভাপতি মঞ্জুর রহমানসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রদলের নেতৃবৃন্দ। প্রস্তুতি সভা শেষে সমাবেশ সফল করতে সুরাফানের মোড় থেকে কাশেমের মোড় পর্যন্ত প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করা হয়।

এদিকে একই বিষয় নিয়ে রাজশাহীর মতিহার থানা উত্তর ছাত্রদলের উদ্যোগে নগরীর বুধপাড়া চৌরাস্তা মোড়ে প্রস্তুতি সভার আয়োজন করা হয় সভায় সভাপতিত্ব করেন মতিহার থানা উত্তর ছাত্রদলের আহবায়ক রফিকুল ইসলাম পাখি। এখানেও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি। বিশেষ অতিথি ছিলেন মহানগর ছাত্রদলের সিনিয়র সহ- সভাপতি মুর্ত্তযা ফামিন ও সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ।
মতিহার থানা উত্তর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রনি, সজীব, মাসুম,দিপু,রানা ও মতিহার থানা উত্তর ছাত্রদলের সদস্য পিয়াস, মেহেদী, সুমন রাজু আকাশ, রুবেল ৩৫নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি শরিফ, ২৮ নং ওয়ার্ড পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক মুস্তাকিম সহ থানা ছাত্রদলের সদস্য বৃন্দ, অধিনস্থ ওয়ার্ড সমূহের ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন সদস্য সচিব সোহেল রানা সোহেল। প্রস্তুতি সভা শেষে সমাবেশ সফল করতে বুধপাড়া চৌরাস্তা হতে দায়েরা পাকের মোড় পর্যন্ত প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করা হয়।