বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

গণসমাবেশ সফল করতে রাজশাহী মহানগর মহিলা দলের লিফলেট বিতরণ

  • প্রকাশ সময় রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৫০২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী তিন ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ। এই সমাবেশ সফল করতে রোববার সকাল বেলা ১১টার দিকে রাজশাহী মহানগর মহিলা দলের আয়োজনে প্রচারণামুলক লিফলেট বিতরণ করা হয়। নেতৃবৃন্দ নগরীর মালোপাড়াস্থ বিএনপি কার্যলায়ের সামনে থেকে শুরু করে স্বর্ণপট্টি, সমবায় মার্কেট, কাপড়পট্টি, সাহেব বাজার, কাঁচা বাজার ও মাছপট্টি এলাকায় এই লিফলেট বিতরণ করেন। এ সময়ে তারা বিএনপি’র গণসমাবেশ সফল করতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। সেইসাথে তারা জনগণকে সকল বাধা ও ভয়ভীতি অতিক্রম করে সময়মত সমাবেশস্থলে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান।

মহিলা দল রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন এর নেতৃত্বে এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সাবেক এমপি জাহান পান্না, মহিলা দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, মহিলাদল রাজশাহী মহানগরের সহ-সভাপতি নুরজাহান বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুন্নাহার, জান্নাতুন ফেরদৌস, গুলসান আরা মমতা, সাংগঠনিক সম্পাদক মুসলেমা বেলী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সিফাত জেরিন তুলি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলতাফুন নেসা পতুল, মহিলা নেত্রী ডেইজি ও মুন্নিসহ মহিলাদলের অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin