সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কতার বিতরণ

  • প্রকাশ সময় শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৪৫৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি রাজশাহীর আয়োজনে অত্র শিশু একাডেমি হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা শিশু বিসয়ক কর্মকর্তা মন্জুর কাদের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর জান্নাতুন ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও শিশুরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে দেশকে ভালবাসার জন্য করণীয় বিষয়ে আলোচনা করেন এবং শিশুদের সে বিষয়গুলো শেখা এবং মেনে চলার প্রতি গুরুত্বারোপ করেন। বক্তব্য শেষে তিনি ও উপস্থিত অতিথিবৃন্দ বিভিন্ন ক্যাটাগরীতে কবিতা আবৃতি ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ী মোট ২৭ জনের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin