সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

গাজায় ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২৮৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের রাফা ও গাজায় ইসরাইলের অগ্রাসী হামলা ও বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজশাহী সিটি কলেজ হোস্টেলের সামনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের অবস্থান কর্মসূচি পালন করা হয়।

রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহম্মেদ সোহান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাঈদ হাসান রিয়াদ, যুগ্ম আহ্বায়ক শামাউন হক রিদয়, বিশাল রহমান, তাকাফুল ইসলাম সৈকত, শেখ আসিফ নাফি, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) পারভেজ ইসলাম সৈকত, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাজু, শাহ্ মখ্দুম থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারিক জামিল অর্ক, রাজশাহী মহানগর ছাত্রদল নেতা আক্তারুল ইসলাম আপন, আবু হুরাইরা মাহী, কাফি, সোহান, মুগ্ধ, আমির, রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদল নেতা সিহাব, রঙ্গন, ইয়াসিন আলী, মারুফ, সোহান, আলী, আরিয়ান সজিব, রাকিব, রাতুল, আনাস, অপু ও ১১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আননাফি খান মন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

লিমন বলেন, ইসরাইলী দখলদার বাহিনী রাফা ও গাজায় বর্বোচিত হামলা চালিয়ে রাফা ও গাজাকে নিশ্চিন্থ করার ষড়যন্ত্র করছে। ইসরাইল সকল স্থাপনায় হামলা চালিয়ে শিশু থেকে শুরু করে সকল জনগণকে হত্যা করছে। এই নারকীয় হত্যাকান্ড দেখে মুসলিম বিশ্ব কেন যেন চুপ হয়ে পড়েছে। কিন্তু বাংলাদেশের মুসলিমরা চুপ থাকবেনা। এখান থেকে প্রতিনিয়ত ইসরাইলী হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাবে। সেইসাথে সুযোগ পেলে গাজায় যেয়ে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহন করবে।

তিনি আরো বলেন, বাংলাদেশ জুরে ইসরাইল পন্য রয়েছে। ইসরাইলকে জব্দ করতে এবং অর্থনৈতিকভাবে দুর্বল করে তুলতে ইসরাইলী সকল পন্য বর্জনের ডাক দেন তিনি। সেইসাথে যাদের দোকানে এখনো ইসরাইলী পন্য রয়েছে সেগুলো ধ্বংস কিংবা কোম্পানীকে ফেরত দেয়ার আহ্বান জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin