সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

গাজা ও রাফায় ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে ১৯নং ওয়ার্ড এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

  • প্রকাশ সময় বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২১৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ইসরায়েলী দখলদার বাহিনী রাফা ও গাজায় প্রচন্ড হামলা চালিয়ে আসছে। বর্তমানে এই হামলার তীব্রতা ব্যাপকহারে বৃদ্ধি করেছে ইসরায়েলী দখলদার বাহিনী। প্রতিদিন শত শত শিশুসহ জনগণকে হত্যা করছে। সেইসাথে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ ও মাজারসহ মুসলিমদের সকল ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে। এছাড়াও প্রতিটি বাড়ি ও ভবন ধ্বংসস্তুপে পরিণত করে চলেছে।

এ অবস্থা থেকে গাজাবাসীকে রক্ষা এবং গাজায় চলমান ইতিহাসের নৃশংসতম গণহত্যার প্রতিবাদে বুধবার বিকেলে নগরীর ১৯নং ওয়ার্ড এলাকাবাসীর আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন রাসিক ১৯নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টিটু, ১৯ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক তাইনেছুর রহমান তোতা, রাজশাহী মহানগর কৃষক দলের সাবেক সদস্য সচিব গোলাম সাকলাইন ইকো, ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ রানা ও মহানগর ছাত্রদলের সাবেক নেতা নাজমুস সাহাদাত সাহান। এছাড়াও ১৯নং এলাকাবাসী ও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতৃবৃন্দ ও জনগণ বলেন, ইসরায়েলী হানাদার বাহিনী রাফা ও গাজায় অমানবিকভাবে হামলা চালিয়ে শিশুসহ সকল জনগণকে হত্যা করছে। এছাড়াও রাফা ও গাজাকে দখল করার জন্য তারা মুহুরমুহু বোমা বিস্ফোরণ ঘটাচ্ছে। এতে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল স্থাপনা ধ্বংস করে ফেলছে। এ অবস্থা থেকে গাজাবাসীকে রক্ষা করতে বিশ্বের মুসলিম দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। সেইসাথে তারাও গাজায় যেয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষনা দেন।

এছাড়াও তারা ইসরায়েলকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে বিশ্বের সকল মুসলমানদের ইসরায়েলী পন্য বর্জন করার আহ্বান জানান। সেইসাথে রাজশাহীর সকল দোকান থেকে ইসরায়েলী পন্য ফেলে দেয়ার পরামর্শসহ কোন দোকান বা শপিং মলে হামলা ও লুটতরাজ থেকে বিরত থাকার আহ্বান জানান। আর যারা লুটতরাজ এর সাথে জড়িত তাদের আইন শৃংখলা বাহিনীর হাতে তুলে দেয়ার আহ্বান জানান তারা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin