সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

গাদ্দাররা যতই ষড়যন্ত্র করুক বিএনপি’র কোন ক্ষতি করতে পারবেনা :ঈশা

  • প্রকাশ সময় শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ২৩৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ক্ষতি করতে সেই প্রতিষ্ঠাকাল থেকে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। কারণ বিএনপি প্রতিষ্ঠাকাল থেকে জনগণের কথা ভাবে। দেশের উন্নয়নে কাজ করে। গণতন্ত্র সমুন্নত রাখে। ১৯৭৫ পরবর্তী সময়ে যুদ্ধ বিধস্ত এবং বাকশালী দেশকে উন্নয়েেনর সিড়ি উত্তোলন গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য শহীদ প্রেসিডেন্ট অনেক উন্নয়নমূলক কাজ করে গেছন। কিন্তু এর পরে তাঁকে প্রান দিতে হয়েছে বলে শুক্রকার বিকেলে রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে জুলাই-আগস্ট শহীদদের স্মরণে মৌন মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক এডভোকেট এরশাদ আলী ঈশা এই কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, বিএনপি দীর্ঘ সদেতর বছর ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে। এরই ধারাবাহিকতায় গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার একদফা আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনাকে বিতারিত করা হয। সে সময়ে স্বৈরাচার হাসিনা প্রায় দুইহাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যা করে। বিশ হাজারের উপরে আহত করে। স্বৈরাচারের হাত থেকে ছোট শিশুও রেহাই পায়নি বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, নিহতদের মধ্যে চার শতাধীক ছাত্রদলের নেতাকর্মী রয়েছে।

ঈশা আরো বলেন, কিছু নাম সর্বস্ব কিছু দল নির্বাচন পেছানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। তারা মনে করছে নির্বাচন পেছালেই বিএনপিকে ঘায়েল করতে পারবে। কিন্তু বিএনপি হচ্ছে জনগণের দল। এই দলকে ফ্যাসিস্ট সরকার নষ্ট পারেনি। আরতো এরা। তিনি ঘোষিত সময়ে নির্বাচনের দাবী জানিয়ে সমাবেশ সমাপ্ত করেন। এদিকে সমাবেশের পূর্বে রাজশাহী ভূবনমোহন পার্ক হতে মৌন মিছিল বের করেন নেতৃবৃন্দ। মিছিল নিয়ে তারা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজারহাতা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

মৌন মিছিলের পূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী জুলাই আগস্ট শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এবং জুলাই আগস্ট এর আন্দোলনে যে সমস্ত ছাত্র-জনতা বিএনপির নেতৃবৃন্দ আহত অবস্থায় পন্ধুত্ব জীবন যাপন করছেন তাদের সুস্থতা কামনায় জুম্মার নামাজে মসজিদে মসজিদে দোয়া করা হয়।

মৌন মিছিল ও সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি রাজশাহী মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন- অর-রশিদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক, বজলুল হক মন্টু, শাহ মখদুম থানা বিএনপি’র সভাপতি নাসিম, চন্দ্রিমা থানা বিএনপি’র সভাপতি ফাহিজুল হক ফাহি, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি’র সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, বোয়ালিায়া থানা (পশ্চিম) বিএনপি’র সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন, কাশিয়াডাঙ্গা বিএনপি’র সদস্য সদস্য সচিব মজিউল আহসান হিমেল, মহানগর যুবদল আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ও মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনিসহ বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin