শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

গার্ল গাইডস কর্মসূচিতে আন্তর্জাতিক মঞ্চে রাজশাহীর ফারিয়া

  • প্রকাশ সময় শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২৩২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিসরে দেশের মুখ উজ্জ্বল করছেন এই শহরেরই কৃতি তরুণী রাবেয়া বসরী ফারিয়া। মাত্র ২১ বছর বয়সে দক্ষিণ-পূর্ব আফ্রিকার দ্বীপ রাষ্ট্র মাদাগাস্কারে অনুষ্ঠিত গার্ল গাইডস অ্যান্ড গার্ল স্কাউটস অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়ন কর্মসূচি ‘ইয়েস গার্লস মুভমেন্ট’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তিনি। বাংলাদেশ গার্লস গাইডস অ্যাসোসিয়েশনের একজন স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করা ফারিয়া শুধু নিজের নয়, দেশ ও রাজশাহীর ভাবমূর্তি উজ্জ্বল করছেন আন্তর্জাতিক অঙ্গনে। বর্তমানে তিনি উগান্ডায় প্রাথমিক প্রশিক্ষণ শেষে মাদাগাস্কারে কর্মরত আছেন।

রাজশাহী মহানগরের রাণীনগর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী এজাজুল হক বাবলুর কন্যা ফারিয়া রাজশাহী সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছেন। এসএসসি সম্পন্ন করেছেন খাদেমুল ইসলাম বালিকা বিদ্যালয় ও কলেজ থেকে। ২০১১ সাল থেকে তিনি বাংলাদেশ গার্লস গাইডস অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত। ২০২৪ সালে ভারতের মধ্যপ্রদেশের পাঁচমারিতে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক অ্যাডভেঞ্চার প্রোগ্রামেও অংশগ্রহণ করেন তিনি।

‘ইয়েস গার্লস মুভমেন্ট’ হলো এশিয়া ও আফ্রিকার ১১টি দেশের তরুণ গার্ল গাইডদের জন্য একটি আন্তর্জাতিক এক্সচেঞ্জ প্রোগ্রাম। নরওয়েজিয়ান এজেন্সি ফর এক্সচেঞ্জ কো-অপারেশন (ঘঙজঊঈ)-এর অর্থায়নে পরিচালিত এ কর্মসূচির আওতায় ১৮ থেকে ২৫ বছর বয়সী তরুণীরা ভিন্ন দেশের গার্ল গাইড অ্যাসোসিয়েশনে কাজ করে নেতৃত্বের দক্ষতা ও সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ পান। বাংলাদেশ ২০১৮ সাল থেকে এ কর্মসূচিতে অংশ নিচ্ছে।

দূর মাদাগাস্কার থেকে মোবাইল ফোনে ফারিয়া বলেন,“বিদেশের মাটিতে নিজ দেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত। এখানকার সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রা দেখে প্রতিদিন নতুন কিছু শিখছেন বলে উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, তাঁর এই পথচলায় সবচেয়ে বড় অনুপ্রেরণা তাঁর পরিবার, বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন রাজশাহী অঞ্চল, শিক্ষক ও সহপাঠী গাইড বোনেরা। তাঁদের সহায়তা ছাড়া এতদূর আসা সম্ভব হতো না বলে জানান তিনি।

ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে ফারিয়া জানান, কর্মসূচি শেষে দেশে ফিরে তিনি উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি সমাজ ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চান। তরুণদের উদ্দেশ্যে ফারিয়ার বলেন, “পড়ালেখার সময়ই জীবনের লক্ষ্য ঠিক করতে হবে। পরিশ্রম করলে সাফল্য আসবেই। যেকোনো পেশা থেকেই সমাজের জন্য ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মনে করেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin