নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে বুধবার বেলা ১১টায় সাদিয়া হত্যার প্রতিবিাদে এবং আসামীদেও দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর ব্যানারে রাজশাহী নগরীর সোনাদিঘীর মোড়ে বিহারী কলোনীতে স্বামী মোস্তাক, ননদ মোহিনী ও স্বামী হযরত, শ্বশুর গোলাম মোস্তফা, মিম খাতুন, ও কাজের মেয়ের পারভীনের নির্যাতনে গৃহবধূ সাদিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন হয়। এতে সাদিয়ার বাবার পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও এলাকাবাসী অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে পরিবারের লোকজন ও এলাকাবাসী অভিযোগ করেন, সাদিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ করা হলেও প্রশাসন ও আইনশৃংখলাবাহিনীর কোন ভূমিকা তারা দেখছেন না। আসামিরা বুক ফুলিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ালেও এখন পর্যন্ত কাউকে তারা গ্রেফতার করেনি পুলিশ।
এ সময় মৃত সাদিয়ার বাবা গোলাম রসুল বলেন, তাঁর মেয়েকে শ^শুর বাড়ির সবাই মিলে হত্যা করেছে। ওরা থানায় টাকা দিয়ে ওসিকে কিনে নিয়েছে। এখন পর্যন্ত থানায় তাদের কোন মামলা নেয়নি। তিনি তার মেয়ের হত্যাকারীদের বিচার দাবী করেন।
এ বিষয়ে চন্দ্রিমা থানার ওসি ইমরানের জানতে চাওয়া হলে তিনি বলেন, বিষয়টা নিয়ে তদন্ত চলছে। মৃত সাদিয়ার শরীরে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি । তার ব্যাক্তিগত ফোনে একটি ভিডিও পাওয়া গেছে । সে ভিডিওতে সাদিয়া বলেছেন তার মৃত্যুর জন্য কেউ দায়ি নয়। এর পরেও বিষয়টি ভালো মতো তদন্ত করে আইনের প্রক্রিয়ায় যাবেস বলে জানান এই পুলিশ কর্মকর্তা। উল্লেখ্য চলিত মাসের গত ১১তারিখ রাজশাহীর ১৯নং ওয়ার্ড বিহারী কলোনী ১নং গলির মধ্যে সাদিয়ার এই ঘটনা ঘটে।